জগন্নাথ দেবই ওদের বিচার করবে, মমতার পথে হেঁটেই বিজেপিকে তোপ কেষ্টর
জগন্নাথ দেবই ওদের বিচার করবে, মমতার পথে হেঁটেই বিজেপিকে তোপ কেষ্টার
পরিবর্তনের লক্ষ্যে বাংলায় পরিবর্তন যাত্রা করছে বিজেপি। বাংলায় ২৯৪টি আসনেই ঘুরবে এই রথ। ইতিমধ্যে অনুব্রত গড়ে এই রথযাত্রার উদ্বোধন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরিবর্তনের নামে বাংলায় বিজেপির রথযাত্রাকে বুধবার সকাল তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এতদিনে জানতাম পুরীতেই জগন্নাথদেবের রথ বের হতো। এখন দেখছি দেবতারা চলে গিয়েছে আর এখন দৈত্যরা রথ তৈরি করে যাত্রা করছে। ধর্মের নামে অধর্ম হচ্ছে বলেও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে পথেই হেঁটেই বিজেপিকে তীব্র আক্রমণ বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের।

জগন্নাথ দেবই ওদের বিচার করবে!
এদিন অনুব্রত মন্ডল বলেন, পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা দেখছি। সেখানে রবার চাকা কিংব স্টিয়ারিং থাকে না। রথ টানে ঘোড়া। জগন্নাথ দেবের সঙ্গে ওরা অন্যায় করেছে। জগন্নাথ দেবই ওদের বিচার করবে।

রাক্ষস সরকার বলে বিজেপিকে তোপ কেষ্টার!
বিজেপিকে একটা ভোটও নয়। জেনে রাখবেন ওরা শুধু ধর্মের রাজনীতি করে। মানুষের কোনও উপকারে আসেনি। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো রাজ্যের মানুষকে আগলে রেখেছে। স্বাস্থ্য সাথী কার্ড থেকে একাধিক মমতা সরকারের উন্নয়নের কাজের খতিয়ান এদিন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন অনুব্রত মন্ডল। রাক্ষস সরকার বলেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন অনুব্রত। তিনি বলেন, কোনওভাবে যদি এই সরকারটা চলে আসে তাহলে আপনাদের জন্যে কাজ হবে না। শেষ করে দেবে সবকিছু।

'বেআইনি হোটেলে'র সঙ্গে তুলনা
উল্লেখ্য, বুধবার সকালে বাংলায় বিজেপির রথযাত্রাকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথকে বেআইনি হোটেলের সঙ্গেও তুলনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, এমন রথ আপনারা দেখেছেন। ওটা রথ নয়, সুসজ্জিত একটা ১০ তারার হোটেল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দেখেছি দেবতারা রথ চড়ে। এখন দৈত্যরা হোটেলের মতো রথ তৈরি করে যাত্রা করছে। নিজেদের কৃষ্ণ, অর্জুন মনে করছে বলেও কটাক্ষ তৃণমূল নেত্রীর। ভগবানরা এতদিন জানতাম রথযাত্রা করতেন। কিন্তু এদের রথযাত্রা দেখলে আমি ব্যাথিত হই। এভাবে অপমান করা উচিত নয় বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।

রুপশ্রী থেকে কন্যাশ্রীর কথা তুলে ধরলেন অনুব্রত মন্ডল
সামনেই ভোট। আর ভোটের আগে উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন অনুব্রত মন্ডল। রুপশ্রী থেকে কন্যাশ্রী যে সমস্ত উন্নয়নমুলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তা সাধারন মানুষের সামনে তুলে ধরলেন অনুব্রত। একই সঙ্গে মোদী সরকারকে একহাতও নেন। একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার জন্যে তোপ কেষ্টার।

মাছ-মাংস খেয়ে জনগনের টাকায় ফুর্তি করছেন ওরা! সুর চড়ালেন মমতা
বিজেপি নেতারা কি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার থেকেও বড়? এতদিন পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার কথা শুনেছি। দেবতারা চলে গিয়ে বিজেপি নেতাদের পাঠানো হয়েছে নাকি? রায়গঞ্জের সভা থেকে বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ধর্মের নামে অধর্ম করছেন বিজেপি নেতারা। এর জবাব মানুষ দেবেন বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাবনের রথের সঙ্গেও বিজেপি রথের তুলনা করেছেন নেত্রী। তিনি বলেন, রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। বাবুরা রথ বিক্রি করেছেন। সেই রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফুর্তি করছেন। বিরিয়ানি, মাংস খাচ্ছে আর ফুর্তি করছে বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। জগন্নাথ দেবের রথযাত্রাকে এরা কালিমালিপ্ত করেছে বলে মন্তব্য তাঁর। শুধু তাই নয়, জনগনের টাকায় এরা ফুর্তি করছে বলেও চাঞ্চল্যকর দাবি মমতার।

মমতার কথায় বিজেপিকে আক্রমণ অনুব্রত
বুধবার সকালে ঠিক যেভাবে বিজেপির পরিবর্তন যাত্রাকে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিক ঠিক একই ভাবেই বাংলায় বিজেপির রথযাত্রাকে আক্রমণ শানালনে কেষ্টা মন্ডল। তাঁর মতে, যেভাবে পুরীর জগন্নাথ দেবের অপমান করেছে ওরা ঠিক সেভাবেও জবাব ওরা পাবে। উল্লেখ্য, মঙ্গলবারই অনুব্রতের গড় থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।












Click it and Unblock the Notifications