Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জমির আসল কাগজ নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে মমতা বললেন, 'ছোট্ট ছক্কা মেরে গেলাম'

অমর্ত্য সেন কি সত্যিই জমি দখল করে রেখেছেন? কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জমি দখল বিতর্কের মধ্যেই শান্তিনিকেতনে অমর্ত্য সেন বাড়ি 'প্রতীচী'তে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর সফরে গিয়েছেন তিনি। আর সেখানে পৌঁছেই প্রথমেই অমর্ত্য সেনের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। এমনকি জমির সমস্ত নথি নিয়েও নোবেলজয়ীর বাড়িতে তিনি গিয়েছেন বলে জানা যাচ্ছে।

জমি দখল নিয়ে বিশ্ব ভারতী এবং অমর্ত্য সেনের মধ্যে সংঘাত চরমে উঠেছে। আর এর মধ্যেই নোবেলজয়ীর বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ছোট্ট ছক্কা মেরে গেলাম

ছোট্ট ছক্কা মেরে গেলাম

অমর্ত্য সেনের সঙ্গে দীর্ঘ কথাবার্তা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নাম না করে বিশ্বভারতীর সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুধু বাংলাকে নয়, বিশ্বকে সম্মানিত করেছেন অমর্ত্য সেন। আমি আসার সময়ে একটা কাগজ নিয়ে এসেছিলাম। গত কয়েকদিন ধরে রাজ্যের কাছে থাকা জমি সংক্রান্ত বেশ কিছু নথি দেখা হচ্ছিল। আর তা পাওয়া যায় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর সেই কাগজ অমর্ত্য সেনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, ছোট্ট ছক্কা মেরে গেলাম

ঠিক বলছেন অমর্ত্য সেন

ঠিক বলছেন অমর্ত্য সেন

অমর্ত্য সেন বিশ্বভারতীর বেশ কিছুটা জমি দখল করে রেখেছে। আর তা ফেরত দেওয়ার কথা জানিয়ে অমর্ত্য সেনকে চিঠি দেন বিশ্বভারতী। আর তা নিয়েই বিতর্ক। আর তা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, জমির ভান্ডার থেকে যে জমি বিশ্বভারতীকে দেওয়া হয় তা বের করে আনা হয়েছে। শুধু তাই নয়, সত্য জানাতেই এখানে ছুটে আসা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রাজ্যের কাছে থাকা জমি তথ্য অনুযায়ী অমর্ত্য সেন ঠিক বলছেন। কিন্তু এরপরেও তাঁকে অসম্মমান করা হচ্ছে বলেও অভিযোগ রাজ্যের প্রশাসনিক প্রধান।

গৈরিকীকরণের অভিযোগ!

গৈরিকীকরণের অভিযোগ!

মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বভারতীকে গৈরিকীকরণ করা হচ্ছে। কিছু মানুষ তা করছে। নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে তোপ রাজ্যের প্রশাসনিক প্রধানের। তিনি বলেন, বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকরণের চোখে দেখি না। এমনকি কেন্দ্রীয় শিক্ষা দফতরকে এই বিষয়ে নজর দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, অমর্ত্য সেনের পরিবার যেন কোনও ভাবে এই বিষয়ে বিব্রত না হন। তবে যারা অসম্মান করেছেন তাদের বিবেক দংশন একদিন হবেই। এমনকি ক্ষমা চাইতে হবে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

Recommended Video

জমির আসল কাগজ নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে মমতা বললেন, 'ছোট্ট ছক্কা মেরে গেলাম'
 জেড প্লাস নিরাপত্তা দিলেন মমতা

জেড প্লাস নিরাপত্তা দিলেন মমতা

অন্যদিকে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাড়ির নিরাপত্তা বাড়ানোর ঘোষণা করেছেন তিনি। এমনকি অন্যান্য নিরাপত্তা কর্মীও বাড়ানোর ঘোষণা এদিন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+