রাঢ়ভূমে ফাটল গেরুয়া শিবিরে, হাজার খানেক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে
রাঢ়ভূমে ফাটল গেরুয়া শিবিরে, হাজার খানেক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে
লালমাটিতে ফাটল ধরছে গেরুয়া শিবিরে। প্রায় হাজার খানেক বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বীরভূমের লাভপুরে ১৬টি অঞ্চলের বুথ সভাপতি সহ প্রায় ১ হাজার বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে ভয় দেখিয়ে তাঁদের তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপিতে ফাটল
বীরভূমে বিজেপিতে ফাটল আরও চওড়া হতে শুরু করেছে। অনুব্রতর গড়ে আরও শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রায় ১০০০ খানেক বিজেপি নেতা কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। প্রায় ১৬টি অঞ্চলের বুথ সভাপতি যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে। লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। তিনি বলেছেন ভুল বুঝিয়ে তাঁদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল। ভুল বুঝতে পেরে তাঁরা আবার ফিরে এসেছেন।

বিজেপির পাল্টা দাবি
বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ভয় দেখিয়ে তাঁদের বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে অনুব্রতকে টার্গেট করেছিল বিজেপি। অমিত শাহ নিজে গিয়ে বোলপুরে রোড শো করেছিলেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বীরভূমে মোটা অঙ্কের ভোট পেয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস।

দলবদল জেলায় জেলায়
জেলায় জেলায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু বীরভূমে নয় দলবদল হয়েছে পূর্ব বর্ধমানের কালনাতেও। সেখানেও শতাধিক বিজেপি নেতা কর্মী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। রবিবার কালনায় জোড়া কর্মসূিচতে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

জেলা স্তরে সংগঠনে জোর
জলা স্তরে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বার্তা দিয়েছিলেন শক্তিশালী করতে হবে রাজ্যের জেলাস্তারের সংগঠনকে। উন্নততর তৃণমূল কংগ্রেস গড়ার ডাক দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications