সুন্দরবনে ঝড়খালিতে উল্টে গেল পর্যটক বোঝাই নৌকা, নিখোঁজ বেশ কয়েকজন

সুন্দরবনে ঝড়খালিতে উল্টে গেল পর্যটক বোঝাই নৌকা, নিখোঁজ বেশ কয়েকজন

ছুটির দিনে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকলো সুন্দরবন। ঝড়খালির মাতলাতে নদীতে পর্যটন বোঝাই নৌকা উল্টে নিখোঁজ বেশ কয়েকজন পর্যটক। জানা গিয়েছে, এদিন একটি টু সিলিন্ডার নৌকা করে পর্যটকদের একটি দল ঝড়খালি থেকে একটি দ্বীপের দিকে যাচ্ছিল বাঘ দেখার জন্য। সেই সময় প্রায় ২৫জন পর্যটক ছিলেন ওই নৌকায়। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি একদিকে হেলে যাওয়ায় তাতে জল ঢুকতে শুরু করে ও চোখের নিমেষে সেটি উল্টে যায়। মাতলা নদীর বুকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বেশ কিছুক্ষন পরে উদ্ধারকাজ শুরু হয়।

সুন্দরবনে ঝড়খালিতে উল্টে গেল পর্যটক বোঝাই নৌকা, নিখোঁজ বেশ কয়েকজন

ইতিমধ্যেই পর্যটকদের একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে অন্তত ১০-১২জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। বনদফতরের স্পিডবোটে করে বনকর্মীরা তল্লাশি শুরু করেছেন নিখোঁজদের সন্ধানে। দুর্ঘটনাগ্রস্থ বোট মালিকের লাইসেন্স ক্যানসেল করা হবে বলে জানিয়েছেন ডিএফও।

রবিবার সন্ধ্যে পর্যন্ত বাকিদের কোনও হদিশ মেলেনি। দুর্ঘটনার পরে উদ্ধার হওয়া পর্যটকদের থেকে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে ৩জন মহিলা রয়েছেন। তাঁদের মধ্যে একজনের নাম পারমিতা দলুই। তাঁর বাড়ি কলকাতার গড়িয়া এলাকায়। বাকিদের কারোর পরিচয় এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+