ফের ভাঙল সিপিএম, হাড়োয়ায় দলবদলে দলে দলে যোগ তৃণমূলে
ফের ভাঙল সিপিএম, হাড়োয়ায় দলবদলে দলে দলে যোগ তৃণমূলে
দল ভাঙনের ধারাই অব্যাহত রয়েছে। একুশের বিধানসভার আগে গোটা রাজ্য জুড়েই চলছে দলবদলের পালা। এদিন হাড়োয়া ব্লকের সিপিএমের গড়েও ভাঙল দল। দল পরিবর্তন করে সিপিএমের লোকাল কমেটির সম্পাদকের নেতৃত্বে একশোরও বেশি নেতাকর্মী যোগ দিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে।

বিকেলেই তৃণমূলে যোগদান
বৃহস্পতিবার বিকেলে হাড়োয়া অটো স্ট্যান্ডে তৃণমূল যুব কংগ্রেসের একটি জনসভার মধ্য দিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি হয়। সেখানে বসিরহাট মহাকুমার হাড়োয়া ও মিনাখা ব্লকের শ্রীধর সরদার সিপিএমের লোকাল কমিটির সম্পাদক সহ একশো জন নেতা কর্মী-সমর্থক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন।

উপস্থিত তৃণমূল জেলা নেতৃত্ব
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, তৃণমূল রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, মিনাখাঁর বিধায়ক ঊষা রানী মন্ডল, মিনাখাঁ অঞ্চল সভাপতি ফরিদ জমাদার তৃণমূল নেতা বজলুর রহমান হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ সহ এলাকার নেতৃত্ব।

বাম থেকে তৃণমূলে
সিপিএমের লোকাল কমিটির সম্পাদক শ্রীধর সরদার জানান, উন্নয়নের কথা মাথায় রেখে আমরা দল ত্যাগ করলাম। গত ৩৪ বছর ক্ষমতায় ছিলাম। এখন তৃণমূল সরকার যেভাবে মানুষের উন্নয়ন করেছে সেই উন্নয়নের শামিল হতে এবং মানুষের পাশে দাঁড়াতে আজ তৃনমূলে কংগ্রেসের যোগ দিলাম। এই ক'বছরে মানুষের জন্য তেমন কিছু দিতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে আমরা দলে আসলাম।












Click it and Unblock the Notifications