তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়

তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়

তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের জেমসপুরে। ঘটনায় গুরুতর আহত স্থানীয় তৃণমূল নেতা পরিমল মৃধা সহ দুই পক্ষের বেশ কয়েকজন। পরিমল মৃধার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়

পুলিশ ও স্থানীয় সূত্রের জানা গিয়েছে, এদিন তৃণমূল ও বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন কোষ্টাল থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বাকি অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনায় এলাকার বিজেপি নেতা নীলকণ্ঠ মন্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, মঙ্গলবার দুপুরে আচমকা পরিমল মৃধার নেতৃত্বে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন।

তৃণমূলের অভিযোগ, গত কয়েকদিনে এই এলাকা থেকে একের পর এক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। পরিমল মৃধার নেতৃত্বেই এই যোগদান হয়েছে তৃণমূলে। আর সেই রাগেই এদিন বিজেপি নেতা নিরাঞ্জন মণ্ডল ও তাঁর ছেলে নীলকণ্ঠ মণ্ডলের নেতৃত্বে বিজেপি কর্মীরা আচমকা পরিমলের উপর হামলা চালায়।

তবে বিজেপির দাবি, এলাকায় বিজেপি দল করার অপরাধে তাঁদের উপর হামলা হয়েছে। জোর করে বিজেপি কর্মীদের চাপ দিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আর তাতে রাজি না হওয়ায় এদিন বিজেপি কর্মী নিরাঞ্জন ও নীলকণ্ঠের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+