বিরল প্রজাতির ডলফিন উদ্ধার সুন্দরবনে

বিরল প্রজাতির ডলফিন উদ্ধার সুন্দরবনে

দিনের আলো ফুটতেই, বিশাল আকারের বিরল প্রজাতির ডলফিন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনে। সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি থানার এলাকার কোড়াকাটি - দুর্গামন্ডপ মিলন বাজারে সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে এই বিরল প্রজাতির ডলফিন উদ্ধার হয়।

বিরল প্রজাতির ডলফিন উদ্ধার সুন্দরবনে

স্থানীয়রা জানান, এদিন সকালে সম্ভু, সুনীল, বাপনরা বোয়ালিয়া নদীতে মাছ ধরতে যায়। সেসময়ই নদীতে জোয়ারের জলে ডলফিনটি উঠে আসে কিন্তু ভাটার সময় নদীর জল কমে যাওয়ায় ডলফিনটি অল্প মৎস্যজীবীদের জালে আটকে যায়। স্থানীয় মানুষজন শম্ভুনাথ মণ্ডল (ভোলা) - এর নেতৃত্বে ডলফিনটিকে নদী থেকে ধরে এনে কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দিয়েছে। ইতিমধ্যে বনদফতরকেও খবর দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ডলফিনটির ওজন আনুমানিক এক কুইন্টাল হবে। মৎস্যজীবীদের অনুমান, যেহেতু সুন্দরবন অঞ্চল তাই বঙ্গোপসাগর থেকে পথ ভুলকরে নদীতে ঢুকেছে খাবারের সন্ধানে। মৎস্যজীবীরা ডলফিনকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সবরকম ব্যবস্থা করেছে বনদফতরের কর্মী, মৎস্যজীবী ও গ্রামবাসীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ডলফিনটিকে আবার সাগরে ছেড়ে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+