অভিনব উপায়ে টিকা চুরি করে সোনারপুরে ভ্যাকসিন ক্যাম্প, তাজ্জব পুলিশ থেকে স্বাস্থ্য আধিকারিকরা
অভিনব উপায়ে টিকা চুরি কর সোনারপুরে ভ্যাকসিন ক্যাম্প, তাজ্জব পুলিশ থেকে স্বাস্থ্য আধিকারিকরা
সোনারপুরে (sonarpur) বেআইনি ভ্যাকসিন ক্যাম্পের (illegal vaccine camp) তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। অভিযুক্ত মিঠুন মণ্ডল, ভ্যাকসিন রেজিস্টারে কারচুপি করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। সেই কারচুপি করা ভ্যাকসিন সে সোনারপুরের ক্যাম্পে বিক্রি করে দিত।

মিঠুন মণ্ডলকে গ্রেফতার করার পরেই পুলিশের পাশাপাশি নবান্নের নির্দেশে তদন্ত শুরু করেন জেলা স্বাস্থ্য অধিকর্তা। কীভাবে এই কাণ্ড তা তদন্ত করতে স্বাস্থ্য দফতরের পাশাপাশি তদন্ত করছে জেলা পুলিশও। তদন্তে দেখা দিয়েছে ডায়মন্ডহারবারের মশাট সাবসেন্টারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে দেখানো হলেও, বেশ কিছু ভ্যাকসিন সে দিত সোনারপুরে এসে। অন্তত ৩০ টির মতো ভ্যাকসিন মিঠুন মণ্ডল বেআইনিভাবে সোনারপুরে দিয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভ্যাতসিন কোঅর্ডিনেটর নিজে ভ্যাকসিন বিক্রির কথা অস্বীকার করেছে। যদি যাঁরা ভ্যাকসিন নিয়েছেন ওই মিঠুন মণ্ডলের থেকে, তাঁদের অনেকেই বলেছএন, কেউ ৩০০ টাকা আবার কেউ ৫০০ টাকা দিয়েছেন ভ্যাকসিনের বদলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভায়াল ভেঙে যাওয়ার কথা মাথায় রেখে প্রতি কেন্দ্রেই অতিরিক্ত ভ্যাকসিন পাঠানোর রেওয়াজ রয়েছে। ডায়মন্ডহারবারে সেই হিসেবে গড়মিল করত মিঠুন। সেগুলো সোনারপুরে এনে বিক্রি করত। পরে কোইউন অ্যাপে আপডেট করা হত। তাই সোনারপুরে যাঁরা ভ্যাকসিন পেয়েছেন, তাঁরা পরে মোবাইলে ম্যাসেজ পেয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, তাঁদের সার্টিফিকেটে সোনারপুরের উল্লেখ নেই, আছে ডায়মন্ডহারবারের ঠিকানা।
তবে মিঠুন মণ্ডল একা যে এই কাজের সঙ্গে যুক্ত নয়, আরও অনেকে রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত পুলিশ। জেলা স্বাস্থ্য দফতরের তরফে এব্যাপারে তদন্তর জন্য ৪ সদস্যের দল তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে ভ্যাকসিন দিয়েছিল মিঠুন মণ্ডল, তা দেবাঞ্জন দেবের ক্যাম্পের মতো নকল কিনা, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications