Panchayat Election 2023: সন্ত্রাস কবলিত ক্যানিং-এ রাজ্যপাল! বাংলায় হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়নকে ঘিরে সন্ত্রাস কবলিত ভাঙড় পরিদর্শনের পর এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (cv ananda bose) গন্তব্য ছিল ক্যানিং। সেখানে তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি জানান, নিজে কাজ করবেন, নির্ভয়ে কাজ করবেন।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘন্ট বাজতেই উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং ১ নম্বর ব্লক। শুরু থেকেই প্রতিদিনই অঘটন ঘটেছিল বলে বিরোধীদের দাবি। এমন কী বোমা, গুলির লড়াই চলে ক্যানিংয়ে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। আক্রান্ত হন সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতা-কর্মী, এমন কী পুলিশকর্মীরাও।

ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস (cv ananda bose) তাঁর নির্দিষ্ট কর্মসূচি বাদ রেখে শনিবার বিকালে অগ্নিগর্ভ ক্যানিং পরিদর্শনে যান। সেখানে আক্রান্তদের সাথে কথা বলেন। কথা বলেন সরকারি আধিকারিকদের সঙ্গেও। তিনি গিয়েছিলেন, ক্যানিং ১ বিডিও অফিসেও। সেখান থেকে ক্যানিংয়ের সেচ ও জলপথ দফতরে যান।
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) অশান্তি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, রাজ্যে আর অশান্তি হতে দেবেন না। শান্তি শৃঙ্খলার দায়িত্ব তাঁর হাতে। সংবিধানের প্রস্তাবনা মেনেই রাজ্যে কাজ হবে। পাশাপাশি এছাড়াও তিনি পরিষ্কার বাংলায় বলেন, হবে না হবে না, মানবো না মানবো না এই নীতি বাংলায় আর চলবে না। তিনি বলেন, গণতন্ত্রে ভয়ের কোনও জায়গা নেই।
রাজ্যপাল (cv ananda bose) বলেন, রাজ্যবাসীর সুরক্ষার দায়িত্ব তাঁর। এমন ঘটনা ঘটতে থাকলে চুপ করে আর বসে থাকবেন না। তিনি নিজে কাজ করবেন এবং নির্ভয়ে কাজ করবেন। তাঁর কাছে মনোনয়ন নিয়ে অভিযোগ করেন এক বিজেপি নেত্রী। প্ল্যাকার্ড নিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন সিপিআইএম কর্মী-সমর্থকরাও।

১৫ জুন বৃহস্পতিবার পঞ্চায়েতের (Panchayat Election 2023) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় থেকে চোপড়া অনেক জায়গাই। একাধিক দলের কর্মীর মৃত্যু হয় সেদিন। বৃহস্পতিবারই কড়া বিবৃতি প্রকাশ করা হয়েছিল রাজভবন থেকে। বলা হয়েছিল হিংসা বরদাস্ত করা হবে না।
শুক্রবার রাজ্যপাল গিয়েছিলেন সন্ত্রাস কবলিত ভাঙড়ে। স্থানীয়দের সঙ্গে কথা বলে, হিংসার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেছিলেন। বিজয়গঞ্জ বাজারেও গিয়েছিলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তিনি (cv ananda bose) পদক্ষেপ করলে, তা অন্যন্ত কড়া হবে।
-
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর










Click it and Unblock the Notifications