পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্রী
পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্রী
পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বেলঘরিয়ার এক মেডিক্যালের পরিক্ষার্থী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ পরীক্ষার্থীর নাম রক্ষিত মিত্তল (২০)। বেলঘরিয়ার বাসিন্দা সে। মঙ্গলবার স্কুটিতে চেপে মন্দিরে পুজো দিতে বেরিয়েছিল সে। তারপর ওই ছাত্র আর ঘরে ফেরেননি। এরপর, বুধবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার মহুলা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের কাছে ওই ছাত্রে স্কুটি ও হেলমেট উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিখোঁজের পরিবারের দাবি, গতকাল সকালে বাড়ি থেকে বেরোয় তাদের ছেলে। শেষবার সিসি ক্যামেরায় স্থানীয় মন্দিরে দেখা যায়। সন্ধেয় দত্তপুকুরে মেলে মোবাইল টাওয়ারের লোকেশন।'
যদিও, পরিবারের দাবি অনুযায়ী দত্তপুকুরে গিয়েও খোঁজ মেলেনি বেলঘরিয়ার ওই ছাত্রের। রাতে বেলডাঙা থানা থেকে পরিবারের কাছে ফোন করা হয়। বেলডাঙায় জাতীয় সড়কে মিলল স্কুটার ও হেলমেট।' পরে বেলঘড়িয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করে নিখোঁজ পরীক্ষার্থীর পরিবার।












Click it and Unblock the Notifications