বসিরহাটে কয়েকশো তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

বসিরহাটে কয়েকশো তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

অমিত শাহ উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে আসার আগেই তৃণমূলের শক্ত ঘাঁটি বসিরহাটে শাসক দলে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ বাজার ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার দলীয় কার্য্যালয়, এই দুটি জায়গায় প্রায় ৮০০ তৃণমূল কংগ্রেস নেতা কর্মী বিজেপিতে যোগদান করে।

বসিরহাটে কয়েকশো তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তৃণমূল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য ও একাধিক নেতা ও কর্মীরা বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন রাজ‍্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, বসিরহাট সাংগঠনিক জেলার সদস‍্য ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাষ্টার সহ একাধিক নেতৃত্ব। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া গোবিন্দ অধিকারী, সবিতা মন্ডল ও গৌর মোহন মন্ডলের মতো নেতৃত্ব দল পরিবর্তন করায় যথেষ্টই চ‍্যালেঞ্জের মুখে পড়তে চলেছে হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতৃত্ব, এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সদস্য ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাষ্টার বলেন, "তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ভরে গিয়েছে, আম্ফান থেকে শুরু করে একাধিক প্রকল্পে কাটমানি নিচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। স্বাধীন ভাবে কাজ করতে সমস্যা পড়ছিলেন কর্মীরা, তাই সুন্দরবন সহ বসিরহাটের মানুষের জন‍্য কাজ করার জন‍্যই এদের বিজেপিতে যোগদান।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+