বসিরহাট থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার এটিএস-এর
বসিরহাট থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার এটিএস-এর
বসিরহাটের শান্ত লেখাপড়া জানা আবদুল রাজ্জাক গাজিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে গুজরাত পুলিসের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুজরাত পুলিসের এসটিএফের একজন এসপি ইমতিয়াজ শেখের নেতৃত্বে পাঁচজনের একটি দল বসিরহাটে আসে। নিঃশব্দে অভিযানের নকশা তৈরি করে। রাজ্জাকের মোবাইল ট্র্যাক করে গুজরাত পুলিসের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের ওই দলটি বসিরহাটের দণ্ডিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে গুজরাত নিয়ে যায়।
জানা গিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, গত ২০০৬ সালে আমেদাবাদ বিস্ফোরণকাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে প্রথমে সে বাড়িতে থাকতে দেয়। পরে তাকে বাংলাদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিল রাজ্জাক। গুজরাত পুলিসের দাবি রজ্জাকের সাথে লস্কর-ই-তইবার যোগাযোগ রয়েছে।
{quiz_300}












Click it and Unblock the Notifications