বাংলায় বিজেপির প্রতি এবার সর্বকালের সেরা সমর্থন, মথুরাপুরের সভায় আবেগ মোদীর
পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারে এসে এবার উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিকে বাংলার মানুষ এবার সব থেকে বেশি সমর্থন করছেন। মথুরাপুরের সভা থেকে এই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বুধবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। মঙ্গলবার উত্তর ও মধ্য কলকাতায় প্রচার ও সভা করেছেন তিনি। তার আগে অশোকনগর এলাকায় রোড শো ও সভা করেন প্রধানমন্ত্রী। মানুষের উচ্ছ্বাস গতকাল ও আজ প্রবলভাবে দেখা দিয়েছে।

সপ্তম দফার নির্বাচন আগামী ১ জুন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ ভোট ওই দিন। তারই প্রচারে বাংলায় দু'দিন কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের মতো প্রচার শেষ করলেন তিনি। পশ্চিমবঙ্গে এসে ভোটের প্রচারে এবার তিনি মানুষের যথেষ্ট সমর্থন পেয়েছেন। বিজেপি এখনও অবধি সর্বকালের সেরা সমর্থন পেয়েছে এত দিনের মধ্যে। এই কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পায়।
" পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির প্রতি সমর্থন সর্বকালের সর্বোচ্চ। এখানকার মানুষের স্নেহ ব্যতিক্রমী।" মথুরাপুরে সভায় উচ্ছ্বাস ধরা পড়ল নরেন্দ্র মোদীর। মথুরাপুরের সভাই এবারে মোদীর শেষ প্রচার ছিল বাংলায়। ওড়িশা ও পঞ্জাবে প্রচার করবেন তিনি। সেই কথাও বুধবার জানিয়েছেন তিনি।
এদিন সভামঞ্চ থেকে মোদী বলেন, " গতকাল সন্ধ্যায়, আমার রোড শোতে কলকাতার মানুষ আমাকে তাদের বিশাল সমর্থন দেখিয়েছে। আমি এটা ভুলতে পারি না। আপনাদের ভালবাসা স্পষ্ট বার্তা দেয়, আরও একবার মোদী সরকার।"
এই লোকসভা নির্বাচন বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিক্রমী। কারণ, কাশ্মীর থেকে কন্যা কুমারী পর্যন্ত দেশের মানুষ এই নির্বাচনে নেতৃত্ব দেন। দেশের মানুষ গত ১০ বছরের উন্নয়ন দেখেছেন। আবার বিগত ৬০ বছরের দুর্দশাও দেখেছেন। সভা থেকে বার্তা নরেন্দ্র মোদীর।
এদিনও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তৃণমূল দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে। তৃণমূল পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ করাচ্ছে। অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরাপুরের সভায় এদিন প্রচুর মানুষের ভিড় হয়েছিল। দাবি বঙ্গ বিজেপির৷












Click it and Unblock the Notifications