মোদীর হাত ধরেই ছুটবে দক্ষিণেশ্বর মেট্রো, সম্ভবত থাকছেন না মমতা
কলকাতা: সোমবার উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক দক্ষিণেশ্বর মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই মেট্রো উদ্বোধন করবেন। আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভিক্টোরিয়া-কাণ্ডের পর ফের মমতা-মোদী মুখোমুখি হতে পা
কলকাতা: সোমবার উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক দক্ষিণেশ্বর মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই মেট্রো উদ্বোধন করবেন। আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভিক্টোরিয়া-কাণ্ডের পর ফের মমতা-মোদী মুখোমুখি হতে পারেন বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তা সম্ভবত নস্যাৎ হয়ে যাচ্ছে।

মেট্রোর উদ্বোধনে সম্ভবত থাকছেন না মমতা
কারণ, সূত্রের খবর অনুষ্ঠানে যাবেন না মমতা। আমন্ত্রন পত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওইদিন ন্য কর্মসূচি রয়েছে তাঁর, তাই মেট্রো রেলের ওই অনুষ্ঠানে সম্ভবত যাবেন না মমতা। তবে ওয়াকিবহাল মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই অস্বস্তিকর ঘটনার পর মোদীর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যেতে চাইছেন।

মঙ্গলবার থেকেই ছুটবে মেট্রো, কত ভাড়া
২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণেশ্বর মেট্রো। আপাতত দিনে ১৫৮ টি করে ট্রেন চলবে দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে। দক্ষিণেশ্বরের পরের স্টেশন বরানগর পর্যন্ত যেতে ৫ টাকা ভাড়া লাগবে। নোয়াপাড়া পর্যন্ত ভাড়া ১০ টাকা। দমদম ও বেলগাছিয়ার ভাড়া হবে ১৫ টাকা। আর সর্বোচ্চ ভাড়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত ভাড়া হবে ২৫ টাকা।

প্রধানমন্ত্রীর বাংলায় টুইট
ভার্চুয়ালি দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রবিবার বাংলায় টুইট করলেন তিনি। ভোটের আগে বাংলার আবেগ ধরতে মাঝে মধ্যেই তাঁর মুখে বাংলা কথা শোনা যাচ্ছে আজ কাল। এবার মেট্রো স্টেশনের ছবি দিয়ে করলেন বাংলায় টুইট। তিনি লিখেছেন, 'আপনারা জেনে খুশি হবেন, বরানগর ও দক্ষিনেশ্বরের নবনির্মিত স্টেশন দুটিতে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা সহজ জীবনযাত্রার জন্য আরও সহায়ক হবে। এই স্টেশনগুলিতে রয়েছে দৃষ্টি নান্দনিকতার ছোঁয়া।'

মমতার ঘোষণা করা প্রকল্প:
তখনও বাংলার ক্ষমতায় বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রে রেল মন্ত্রী। সেইসময়ই এই প্রকল্পের ঘোষণা। ক্ষমতায় আসার আগে ২০১০-১১ সালে রেল মন্ত্রী থাকাকালীন রেল বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications