মধ্যপ্রাচ্য সংকটে পিছিয়ে দেওয়া হল 'টক্সিক'-এর মুক্তি'! নতুন তারিখ কবে? জেনে নিন
চার বছর পর বড়পর্দায় কামব্যাক করার কথা ছিল কন্নড় তারকা যশের। তাঁর নতুন ছবি 'টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' (Toxic: A Fairytale for Grown-Ups) ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, মার্কিন-ইজরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনায় প্রভাব পড়েছে।

ছবির নির্মাতারা এক বিবৃতিতে জানিয়েছে যে, কন্নড় এবং ইংরেজি, দুই ভাষাতেই তৈরি হওয়া এই ছবিটি আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। বর্তমান অনিশ্চয়তার কারণে নির্ধারিত তারিখে যদি ছবিটি মুক্তি দেওয়া হয় তাহলে প্রত্যাশিত পরিসরে পৌঁছনো কঠিন হতে পারে। তাই নতুন করে মুক্তির দিন হিসেবে ৪ জুন ২০২৬ তারিখটিকে ধার্য করা হয়েছে।
আজ, যশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি অফিসিয়াল বিবৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি ছবিটির দেরিতে মুক্তির ঘোষণা করেছেন।
গীতু মোহনদাস পরিচালিত এই অ্যাকশন ড্রামায় অভিনয় করেছেন নয়নতারা (Nayanthara), কিয়ারা আদভানি (Kiara Advani), হুমা কুরেশি (Huma Qureshi), রুক্মিণী বসন্ত (Rukmini Vasanth) এবং তারা সুতারিয়া (Tara Sutaria)।
'টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর পিছিয়ে যাওয়ায় ১৯ মার্চ একক মুক্তির সুযোগ পাচ্ছে রণবীর সিং (Ranveer Singh)-এর ধুরন্ধর-২ (Dhurandhar 2), পরিচালনায় আদিত্য ধর (Aditya Dhar)। ফলে বক্স অফিস সমীকরণে বদল আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications