অগাস্টে মা হবেন সোনম কাপুর, পরিবারে চলছে সদ্যোজাতকে স্বাগত জানানোর প্রস্তুতি
অবশেষে সেই সুখবরটি খুব শীঘ্রই আসতে চলেছে। অগাস্টেই বলিউড ডিভা সোনম কাপুর তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। আয়েশা অভিনেত্রী অগাস্টেই যেহেতু তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন তাই কাপুর পরিবারও সদ্যোজাতকে স্বাগত জানানো প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কাপুর পরিবারের অন্দরের খবর অনুযায়ী কাপুর পরিবারে বহু বছর পর এ ধরনের আনন্দ এসেছে এবং তাঁরা প্রত্যেকে দারুণ উৎসাহিত। সোনম কাপুর যেদিন থেকে তাঁর মা হওয়ার খবর ঘোষণা করেন সেদিন থেকে কাপুর পরিবারের প্রত্যেক সদস্য সদ্যোজাতকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। কারণ কাপুর ভাই-বোনেদের মধ্যে সোনম কাপুরই প্রথম মা হলেন।

জানা গিয়েছে, সোনম কাপুর তাঁর প্রথম সন্তান জন্ম দেবেন তাঁর মা-বাবার বাড়িতেই এবং অনিল কাপুর সহ গোটা পরিবার সেই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সন্তান প্রসবের পর সোনম কাপুর তাঁর নিজের বাড়িতে ৬ মাস থাকবেন একেবারে ছুটির মেজাজে। এরপর তিনি তাঁর সন্তানকে নিয়ে লন্ডন বা দিল্লি যে কোনও একটি বাড়িতে থাকবেন। এরপরই সোনম কাপুরের পেশাদার ও ব্যক্তিগত জীবন মিলেমিশে একাকার হবে।
মাতৃত্বকালীন অবসরের পর সোনম কাপুর আবার কাজে ফিরবেন কারণ তাঁর হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে।
সোনম কাপুরের সাধ ইতিমধ্যে লন্ডনে আয়োজন করা হয়েছিল, যেখানে সোনম ও আনন্দ আহুজার কিছু ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় পরিজনদের দেখা মিলেছে। কাপুর পরিবারের পক্ষ থেকেও সোনমের গ্র্যান্ড বেবি শাওয়ারের আয়োজন করার কথা থাকলেও মুম্বই জুড়ে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তর কারণে সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। টিনসেল টাউনে সোনম কাপুর ও আনন্দ আহুজা দু'জনেই খুব কুলেস্ট দম্পতি বলে পরিচিত। ২০১৮ সালে এই জুটি বিয়ে করেন এবং বিয়ের চার বছরের মাথায় তাঁরা মা-বাবা হতে চলেছেন। সোনমের ভক্তরা কাপুর পরিবারের নতুন সদস্যকে দেখার জন্য অপেক্ষা করতে পারছেন না। অন্তঃসত্ত্বা থাকাকালীন সোনম কাপুর দারুণ কিছু ফ্যাশনেবল ফটোশুট করেন যা ভাইরাল হয় নেট দুনিয়ায়।
-
'বাংলায় বাঙালিকে সংখ্যালঘু হতে দেব না', UCC বড় পদক্ষেপের অঙ্গীকার নরেন্দ্র মোদীর -
পয়লা বৈশাখে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? উত্তরবঙ্গের অবস্থাই বা কেমন? একনজরে আপডেট -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications