সোনালী স্বপ্ন জয়ে কতটা সফল অক্ষয়ের 'গোল্ড'
একাধিক খেলোয়াড়ের জীবন নিয়ে বায়োপিক হয়েছে , হচ্ছে বলিউডে। মাঠের যুদ্ধ থেকে জীবনযুদ্ধ সমস্তটাই তাতে তুলে ধরা হয়েছে।
একাধিক খেলোয়াড়ের জীবন নিয়ে বায়োপিক হয়েছে , হচ্ছে বলিউডে। মাঠের যুদ্ধ থেকে জীবনযুদ্ধ সমস্তটাই তাতে তুলে ধরা হয়েছে। তাহলে রীমা কাগতি পরিচালিত 'গোল্ড' নতুন কোন গল্প বলছে ? অক্ষয় অভিনীত এই ছবি বলছে স্বাধীনতার লড়াইয়ের প্রেক্ষাপটে এক অন্য লড়াইয়ের গল্প, যার পরতে পরতে মিশে রয়েছে এক বাঙালির হকি-প্রেম। দেশের এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে স্বপ্নকে জিইয়ে রেখে লড়াইয়ের কথা বলছে এই ছবি।

প্রেক্ষাপট
আন্তর্জাতিক মঞ্চে দেশের তিরঙ্গা গর্বের সঙ্গে তুলে ধরার অনুভূতি শব্দে বন্দি করা যায় না। এমনই এক অনুভূতিকে উস্কে শুরু হয়েছে 'গোল্ড'। সময়কাল ১৯৩৬-১৯৪৮ সাল। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দলের কাছে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ ছিল। আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন দেশের জয়ের উল্লাসের হাতছানি ছিল দলের কাছে। কিন্তু এই চ্যালেঞ্জ জেতার লড়াই অনেক আগেই শুরু হয় বাঙালি তপন দাসের (অক্ষয় কুমার) হাত ধরে। যাঁর স্ত্রী মনোবীণা (মৌনী রায়)আর চার পাঁচজন বাঙালি স্ত্রীর মতোই ছাপোষা। এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের তপন দাসের স্বপ্ন বিশ্ব মঞ্চে ভারতীয় হকি দল 'গোল্ড' জিতবে। সেই সোনালী স্বপ্ন পূরণ নেমে পড়েন তিনি। তারপর কীভাবে পথ চলেছেন তপন দাস তা বলে দিচ্ছে 'গোল্ড'।

অভিনয়
'গোল্ড' -এ একমাত্র ইউএসপি ছিল অক্ষয়ের অভিনয় ও তাঁর স্টারডাম। কুনাল কাপুর,অমিত সাদের মতো অভিনেতাদের কাছে এই ছবি নিজেকে প্রতিষ্ঠা করার অন্যতম মঞ্চ ছিল। পাশাপাশি নবাগতা মৌনীর কাছে 'গোল্ড' একটি বড় চ্যালেঞ্জ ছিল। আর অক্ষয় এই সমস্ত অভিনেতাদের দক্ষতা প্রমাণের যথেষ্ট সুযোগ করে দিয়েছেন নির্দিষ্ট স্ত্রিনটাইমে ।

পরিচালনা
'হানিমুন ট্রাভেলস', 'তলাশ' এপ মতো ফিল্মের পর রীমা কাগতির ছবির ঘরানায় প্রথম রদবদল 'গোল্ড'। এক ব্যক্তির স্বপ্ন পূরণের লড়াইয়ে দেশের প্রেক্ষাপট তথা স্বাধীনতার প্রেক্ষাপটকে প্রাসঙ্গিক করে তোলার মধ্য দিয়ে অসামান্য দক্ষতা দেখিয়েছেন পরিচালক।

সঙ্গীত
'গোল্ড' ছবির 'মনোবীণা ', 'বলতে পারিনি' ইত্যাদি গান রীতিমত জনপ্রিয় হতে শুরু করেছে । বাঙালি সঙ্গিত পরিচালক তানিস্ক বাগচি ও অর্কোর পরিচালনায় এই গানগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়ে চলেছে।

সবশেষে
এক সোনালী স্বপ্ন আর তা জিতে নেওয়ার লড়াই.. এই দুই ভাবনাকে কেন্দ্র করে এক উৎসাহব্যাঞ্জক চিত্রনাট্য রচনা করেছে 'গোল্ড'। স্বাধীনতা দিবসের দিন দেখার মত উপযুক্ত ছবি অক্ষয়ের 'গোল্ড'।












Click it and Unblock the Notifications