আবারও মিষ্টি-প্রিয় বাঙালির পছন্দের তালিকায় সেরা 'মিঠাই', কোন স্থানে 'সর্বজয়া'?
ফের একবার বাংলা সিরিয়ালে সেরা মিঠাই। চলতি সপ্তাহের যা টিআরপি রেটিং তাতে 'মিঠাই' ফের একবার এক নম্বরে উঠে এসেছে। বাঙালি যে মিষ্টিপ্রেমী, সেটাই প্রমাণিত হয়েছে আরও একবার।
ফের একবার বাংলা সিরিয়ালে সেরা মিঠাই। চলতি সপ্তাহের যা টিআরপি রেটিং তাতে 'মিঠাই' ফের একবার এক নম্বরে উঠে এসেছে। বাঙালি যে মিষ্টিপ্রেমী, সেটাই প্রমাণিত হয়েছে আরও একবার।
চলতি সপ্তাহে শুধু মিঠাই নয়, জি বাংলার একাধিক ধারাবাহিকই রয়েছে প্রথম সারিতে। এ বার টিআরপিতে ১১.৪ নম্বর পেয়েছে মিঠাই। আর দ্বিতীয় স্থানে রয়েছে আরও একটি জনপ্রিয় সিরিয়াল 'অপরাজিতা অপু।'
৮.৯ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। তৃতীয় স্থান অবশ্য ধরে রেখেছেন দেবশ্রী রায়। ৮.৭ পেয়েছে দেবশ্রীর নতুন ধারাবাহিক 'সর্বজয়া'।
চতুর্থ স্থানে রয়েছে 'যমুনা ঢাকি' ও পঞ্চম যথারীতি 'যমুনা ঢাকি', স্থানে 'কৃষ্ণকলি'।

দৌড়ে পিছিয়ে পড়েছে ‘রাণী রাসমণি
চলতি সপ্তাহে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮, ৭.৯। তবে এই দৌড়ে পিছিয়ে পড়েছে 'রাণী রাসমণি'। ইতিমধ্যেই সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন রানিমা। সেই সঙ্গে 'মথুরবাবু'ও বিদায় নিয়েছেন। এখনও চলছে উত্তরপর্ব। সেই কারণেই হয়ত রেটিং চার্টে বেশ কিছুটা পিছনে পড়ে গিয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৭.১ পেয়ে নবম থেকে উঠে এসেছে সপ্তমে। ফারাক বেড়ে গিয়েছে জি বাংলার সঙ্গে স্টার জলসারও।

প্রথম স্থান ধরে রেখেছে 'মিঠাই'
সার্বিক ভাল ফলের জন্য জি বাংলার প্রাপ্ত নম্বর ৬৮২। স্টার জলসা পেয়েছে ৬৩৩। গত সপ্তাহে মিঠাই-এর রেটিং ছিল ১২.২। সেটা অবশ্য এ বারে কিছুটা কমেছে। তবে প্রথম স্থান ধরে রেখেছে 'মিঠাই'। রেটিং কমেছে 'অপরাজিতা অপু'-রও। 'সর্বজয়া' তৃতীয় স্থানে থাকলেও গত সপ্তাহের থেকে বেড়েছে রেটিং। গত সপ্তাহে 'সর্বজয়া'-র রেটিং ছিল ৮.৩। এ বার সেটাই বেড়ে হয়েছে ৮.৭। যমুনা ঢাক অবশ্য রেটিং-এর ক্ষেত্রে নিজের জায়গা ঠিক রেখেছে। পরপর দু সপ্তাহেই তার রেটিং ৮।

'শ্রীময়ী' এখন অনেক পিছনে
একসময় 'কৃষ্ণকলি'র টিআরপিও অনেক বেশি ছিল। তবে এখন অনেকটাই পিছনে। গত সপ্তাহের তুলনায় 'কৃষ্ণকলি'র রেটিং কমেছে ০.২। 'কৃষ্ণকলি'র ঠিকপরেই রয়েছে রাসমণি। গত সপ্তাহের তুলনায় রেটিং বেড়ে হয়েছে ৭.১। 'ধুলোকনা'র রেটিংও কিছুটা বেড়েছে। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা 'শ্রীময়ী' এখন অনেক পিছনে। তালিকার একেবারে শেষের দিকে রয়েছে শ্রীময়ী। সদ্য শ্রীময়ীর দ্বিতীয় বিয়ে হওয়া সত্ত্বেও বাড়েনি টিআরপি রেটিং। গত সপ্তাহে যেখানে রেটিং ছিল ৭.১। এবার সেটাই কমে হয়েছে ৬.৭।

'তারাপীঠ' সিরিয়ালের রেটিং কি?
'তারাপীঠ' সিরিয়ালের রেটিং গত সপ্তাহে ছিল ৬.৭। সেটাই এবার কমে হয়েছে ৬.৬। সন্ধ্যা হলেই অবসর সাধারণ মানুষের অবসর কাটানোর একটা বড় মাধ্যম সিরিয়াল। কখনও স্টার জলসা তো আবার জি'তে সন্ধ্যা হলে সিরিয়াল খুলে বসে সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে মানুষ খুব একটা রাস্তায় বের হচ্ছেন না। অন্তত বয়স্ক মানুষ যারা বের হচ্ছেন না তাঁদের জন্যে সিরিয়াল একটা মনোরঞ্জনের ঠিকানাও ওটে।

কেন বারবার এগিয়ে যাচ্ছে মিঠাই, অপু
জি বাংলার সিরিয়ালগুলির মধ্যে মিঠাই, সর্বজয়া, অপরাজিতা অপু যেমন তাদের গল্পের জন্য দর্শকদের মন জয় করতে সফল হয়েছে, তেমনি কৃষ্ণকলি, যমুনা ঢাকি দর্শকদের সেভাবে টানতে পারছে না। গল্পের গতি খুবই ধীর এবং একই ধারায় বয়ে যাচ্ছে কোনও নতুনত্ব সেখানে দেখা যাচ্ছে না। অপরদিকে কড়িখেলা ধারাবাহিকটি একটু একটু করে দর্শকদের পছন্দ হতে শুরু করেছে। অন্যদিকে স্টার জলসার শ্রীময়ী ও খড়কুটো বাদে অন্য কোনও ধারাবাহিক সেভাবে রেটিং পয়েন্টে এগিয়ে আসতে পারছে না।












Click it and Unblock the Notifications