‌উৎসবের মরশুমে ভারতে আসছেন ইয়োহানি ডি’‌সিলভা, ‘‌মানিকে মাগে হিথে’‌ কনসার্ট এ দেশেও

‌উৎসবের মরশুমে ভারতে আসছেন ইয়োহানি ডি’‌সিলভা, ‘‌মানিকে মাগে হিথে’‌ কনসার্ট এ দেশেও

ভাষা অজানা, শুধুমাত্র সুরের টানেই গোটা বিশ্বকে জয় করে নিয়েছে সিংহলী ভাষার গান '‌মানিকে মাগে হিথে’‌। আর এই গানের পেছনে যিনি রয়েছেন সেই ইয়োহানি ডি’‌সিলভা রাতারাতি স্টার হয়ে যান। নেটদুনিয়ায় দারুণভাবে সাড়া ফেলে দিয়েছে এই গানটি। সাধারণ মানুষ থেকে বলিউডের সেলেব সকলেই এই গানে মজে রয়েছেন। শোনা যাচ্ছে এবার শ্রীলঙ্কার সেই ভাইরাল কন্যা ইয়োহানি ভারতে আসতে চলেছেন।

ভারতে কনসার্ট ইয়োহানির

ভারতে কনসার্ট ইয়োহানির

সম্প্রতি এক সাক্ষাতকারে ইয়োহানি জানিয়েছেন যে তিনি বলিউড গানের অসম্ভব ভক্ত। তাঁর খুব পছন্দ হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে তিনি বলিউডের গানও গান। ইয়োহানির ইচ্ছা তিনি বলিউডে গান করবেন। ইয়োহানির প্রিয় সঙ্গীতকার এ আর রহমান। তাঁর গান ভালো লাগে ইয়োহানির তাই রহমানের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। শোনা গিয়েছে, ইয়োহানি শীঘ্রই ভারতে আসবেন কনসার্ট করতে। আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন ইয়োহানি। এই কনসার্ট প্রসঙ্গে বলতে গিয়ে ইয়োহানি বলেন, '‌এই এই দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় যখন দেখেছিলাম, বলিউডের সেলেবরা আমার গান শেয়ার করছেন, তা দেখে খুব আনন্দ পেয়েছিলাম। তাই এই দুটো কনসার্ট নিয়ে খুব উচ্ছ্বসিত। আশা করি লাইভ কনসার্টে মানুষকে আনন্দ দিতে পারব।'‌

২০১৯ সাল থেকে গাইছেন ইউটিউবে

২০১৯ সাল থেকে গাইছেন ইউটিউবে

২০১৯ সাল থেকেই ইউটিউবে ইয়োহানি গান গাইলেও ২০২১ সালে এসে তাঁর মানিকে মাগে হিথে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেল। এক গানেই হয়ে গেলেন সুপারহিট। । শুধু জনপ্রিয়তা নয়, ইয়োহানির ব্যাঙ্ক-ব্যালেন্সও বেশ ইর্ষণীয়। তিনি ইউটিউব থেকে যা রোজগার করেন তা নাকি শীর্ঘই রেকর্ড গড়বে।

কে এই ইয়োহানি ডি’‌সিলভা

কে এই ইয়োহানি ডি’‌সিলভা

'মানিকে মাগে হিথে' নিয়ে মেতে আছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, বিগ বি থেকে টাইগার শ্রফ। ইতিমধ্যেই বহু ভাষায় অনুবাদ করে গাওয়া হয়ে গিয়েছে এই গান। বাবা প্রসন্ন ডি সিলভা দীর্ঘকাল সেনাবাহিনীর প্রধান থাকায় ইয়োহানির শৈশব কেটেছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। ইউটিউব পরিসংখ্যান বলছের তিন মাসে ৮.৭ কোটি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়ো। তবে এই গান প্রথম মুক্তি পেয়েছিল গত বছর জুলাই মাসে, চামাথ সঙ্গীতের প্রযোজনায়। গেয়েছিলেন সতীশন ও র‌্যাপার দুলান এআরএক্স। এক বছরের মাথায় সতীশন ও ইয়োহানি এক সঙ্গে এলেন এটি গাইতে। গান প্রকাশ হওয়া মাত্র হিট।

ইয়োহানির রোজগার

ইয়োহানির রোজগার

কত টাকা আয় করলেন ইয়োহানি ইউটিউব থেকে? জুলাই মাসে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৩০ হাজার টাকা। গানের প্রচারের সঙ্গে সঙ্গে মাত্র এক মাসে তার আয় বেড়ে যায় ১০ গুণেরও বেশি! অগস্ট মাসের শেষে তাঁর আয়ের অঙ্ক প্রায় ৫১ লক্ষ টাকা। তিন মাসে ইয়োহানির মোট আয় ৮৮ লাখের ওপরে।

ছবি সৌ:ইউটিউব

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+