তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ বাংলার সুপারস্টারের,মৌসুমীর পর আরও এক তারকা পদ্মশিবিরে
লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলে বিভিন্ন তারকা অভিনেতা অভিনেত্রীর যোগ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে।
লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলে বিভিন্ন তারকা অভিনেতা অভিনেত্রীর যোগ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। কিছুদিন আগেই অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় যোগ দেন বিজেপিতে। তারপর এবার স্বর্ণ যুগের অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে।

তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাংলার মেগাস্টার প্রসেনজিতের বাবা তথা জনপ্রিয় তারকা বিশ্বজিৎ এদিন নয়া দিল্লিতে বিজেপির দফতরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন পদ্মশিবিরে। এর আগে এই ৮২ বছর বয়সী অভিনেতা তৃণমূলের হয়ে প্রার্থী হিসাবে শেষবার ২০১৪ সালের লোকসভা ভোটে নয়া দিল্লি থেকে অংশগ্রহণ করেন নির্বাচনে। তবে এবার ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে যোগ দিলেন বাংলার নামী এই তারকা।

এদিন, বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় পৌরহিত্যে মুকুল রায়ের হাত ধরে এদিন পদ্মশিবিরে যোগ দেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, টলিউডে 'কূহেলি' সহ একাধিক নামী ছবিতে অভিনয় করে দর্শক মন জয় করে নেন বিশ্বজিৎ। পরবর্তীকালে মুম্বইতেও 'বিস সাল বাদ' সহ একাধিক ছবিতে মন মজিয়েছেন দর্শকদের।












Click it and Unblock the Notifications