যশের সঙ্গে বিমানবন্দরে নুসরত, কোথায় চললেন জুটিতে, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই শোরগোল টলিপাড়ায়

যশের সঙ্গে বিমানবন্দরে নুসরত, কোথায় চললেন জুটিতে, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই শোরগোল টলিপাড়ায়

ফের একসঙ্গে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। এবার একেবারে বিমানবন্দরে ছবি পোস্ট করলেন নুসরত জাহান। সঙ্গে যশ দাশগুপ্ত। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোথায় উড়ে যাচ্ছেন ২ জনে। কোথায় রেখে গেলেন ছোট্ট ইশানকে। জানা গিয়েছে লক্ষ্মীপুজোর পরের দিনই নাকি নিজের ছবির শ্যুটিং করতে কাশ্মীের উড়ে গিয়েছেন যশ দাশগুপ্ত। তারপরেই বিমানবন্দরে নুসরতের ছবি পোস্ট জল্পনা বাড়িয়েছে। তাহলে কি যশের সঙ্গে তিনিও পাড়ি দিয়েছেন কাশ্মীরে।

সোশ্যাস মিডিয়ায় নতুন ছবি পোস্ট

সোশ্যাস মিডিয়ায় নতুন ছবি পোস্ট

বিমানবন্দরে একই রকম মাস্ক পরে রয়েছেন যশ নুসরত। একই সঙ্গে ছবি পোস্ট করলেন নুসরত জাহান। বিমান যাত্রার ছবিও পোস্ট করেছেন তিনি। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা সেবিষয়ে কিছু জানাননি নুসরত জাহান। তবে ছোট্ট ইশানও তাঁদের সঙ্গে রয়েছেন কিনা সেটা নিয়েও কিছু জানাননি তাঁরা। সন্তান জন্মের এক মাসের মধ্যেই কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। একটি অনুষ্ঠানে প্রথমে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে একাধিকবার কাজে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি একটি ছবির শ্যুটিংও করছেন নুসরত। এক রত্তি ইশানকে রেখেই জয় কালী কলকাত্তেওয়ালির শ্যুটিং করছেন নুসরত জাহান।

কোথায় গেলেন যশ নুসরত

কোথায় গেলেন যশ নুসরত

শোনা যাচ্ছে যশ দাশগুপ্ত ছবির শ্যুটিং করতে গিয়েছেন কাশ্মীরে। এনা সাহার সঙ্গে চিনেবাদাম ছবিতে কাজ করছেন যশ। সেই ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও একটি গানের দৃশ্য এখনও শ্যুট করা হয়নি। সেই গানের দৃশ্য শ্যুট করতেই কাশ্মীরে গিয়েছেন যশ। তারসঙ্গে গিয়েছেন নুসরতও। লক্ষ্মীপুজোর পরের দিনই তাঁরা উড়ে গিয়েছেন কাশ্মীরে। তবে সোশ্যাল মিডিয়ায় বিমান পর্যন্ত যাওয়ার পথ এবং বিমানবন্দরের বাসের ছবি পোস্ট করেছেন নুসরত। তবে কোথাও ঈশানের ছবি পাওয়া যায়নি। এর থেকেই অনুমান করা হচ্ছে তারা কাশ্মীরে উড়ে গিয়েছেন ছবির শ্যুটিংেয়র জন্য। সোশ্যাল মিডিয়ায় নিজের ২টি ছবি পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন 'সদর্থক চিন্তাভাবনা'। অন্যদিকে বিমানযাত্রার ছবি শেয়ার করেছেন যশ দাশগুপ্তও।

নুসরতের সন্তানের পিতা যশ

নুসরতের সন্তানের পিতা যশ

নুসরতের সন্তানের পিতা কে এই নিয়ে জল্পনার শেষ ছিল না। গত ১০ মাস ঘরে টলিপাড়ায় সেদিকেই নজর ছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়েছে নুসরত নিজেই। সন্তানের জন্মের সময় থেকেই নুসরতের সঙ্গে ছিলেন যশ। তাঁদের নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়ও যশ ছিলেন সঙ্গে। তারপরেই নুসরতের ছেলের জন্মের শংসাপত্রে জানা যায় যে যশই তাঁর সন্তানের পিতা। তারপর থেকেই প্রকাশ্যে আসে সন্তানের পিতার নাম। তারপরেই যশের জন্মদিনের দিন নুসরতের ইনস্টাপোস্টেই সব পরিস্কার হয়ে যায়। নুসরত যশের জন্য যে কেকটা এনেছিলেন সেটাতে হাসবেন্ড লেখা ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই কেকের ছবি পোস্ট করে কার্যত নুসরত জানিয়ে দেন যশই তাঁর স্বামী।

নিখিলের সঙ্গে বিচ্ছেদ

নিখিলের সঙ্গে বিচ্ছেদ

নিখিলের সঙ্গে বিয়ে হলেও প্রকাশ্যে সেই সম্পর্ককে অস্বীকার করেছিলেন নুসরত জাহান। তিনি প্রকাশ্যে বলেছিলেন নিখিলের সঙ্গে তাঁর আইনত বিয়ে হয়নি। তুরস্কে যে বিয়ে হয়েছিল সেটা সেদেশের আইন মেনে হয়নি। আবার কলকাতায় িফরেও নিখিল নুসরতের সঙ্গে আইনত বিয়ে করেননি। তাই নিখিল তাঁর স্বামী নন বলে দাবি করেছিলেন নুসরত। নিখিলের সঙ্গে লিভ ইন করেছিলেন বলে প্রকাশ্যে দাবি করেিছলেন নুসরত জাহান। এদিকে আবার প্রকাশ্যে নিখিল জৈন দাবি করেছিলেন নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়। তারপর থেকেই জল্পনা শুরু বয়েছিল নুসরতের গর্ভে কার সন্তান রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+