‌হু–এর সেফ হ্যান্ড চ্যালেঞ্জ, বলিউড সেলেবরা ধুচ্ছেন হাত, করছেন ভিডিও

‌হু–এর সেফ হ্যান্ড চ্যালেঞ্জ, বলিউড সেলেবরা ধুচ্ছেন হাত, করছেন ভিডিও

মহামারি এই ফ্লু নোভেল করোনা ভাইরাসকে দূরে রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌ সেফ হ্যান্ড চ্যালেঞ্জ শুরু করেছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করলে সেই পুরুষ বা মহিলাকে তাঁর হাত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বা অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড ধরে ধুতে হবে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। এই ভিডিওর পাশে আরও তিনজনকে ট্যাগ করতে হবে। এই ভিডিওর চেইন অবশ্যই বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

দীপিকা থেকে শিল্পা শেঠি হু এর চ্যালেঞ্জ নিয়েছেন সকলে

হু-এর এই চ্যালেঞ্জ সাধারণ মানুষের পাশাপাশি বহু বলিউড সেলেবকেও দেখা যায় এটি গ্রহণ করতে। শিল্পা শেঠি, দীপিকা পাড়ুকোন, নম্রতা শিরোদকার, দিয়া মির্জা, একতা কাপুর, অনুষ্কা শর্মা সহ অনেক বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাই নিজেদের মতো করে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। প্রত্যেকেই তাঁদের ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন। এই চ্যালেঞ্জ গ্রহণের ভিডিওতে বলিউড সেলেবরা নিজেদের মতো করে আনন্দের ছলে, গান গেয়ে হাত ধুচ্ছেন। কিভাবে কোন পদ্ধতিতে হাত ধোবেন তাও তাঁরা দেখিয়ে দিচ্ছেন। বাইরে থেকে এসে হাত ধোওয়া যে কত জরুরি তা এই হু-এর চ্যালেঞ্জ বুঝিয়ে দিয়েছে।

পিছিয়ে নেই বাংলার অভিনেতারাও

পিছিয়ে নেই বাংলার অভিনেতারাও

বলিউডের পাশাপাশি টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে এই চ্যালেঞ্জ নিতে দেখা যায়। যার মধ্যে নিসরত ও মিমি উল্লেখযোগ্য। যদিও এই চ্যালেঞ্জ গ্রহণ করার ভিডিওতে জল অপচয়ের জন্য ট্রোলড হতে হয় নুসরতকে।

কোভিড–১৯–এর জেরে গোটা বিশ্ব স্তব্ধ

কোভিড–১৯–এর জেরে গোটা বিশ্ব স্তব্ধ

চিনের উহান শহর থেকে এই মারণ করোনা ভাইরাস সংক্রমিত হয়ে এখন গোটা বিশ্বে এটি ছড়িয়ে গিয়েছে। হু একে মহামারি তকমা দিয়েছে। বিশ্বজুড়ে সব দেশের সরকারই সতর্কমূলক পদক্ষেপ হিসাবে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। ছবি ও টেলিভিশনের বহু শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের এখন সময় কাটছে বাড়িতেই। ইতিমধ্যেই গোটা বিশ্বে কোভিড-১৯ প্রাণ কেড়েছে এখনও পর্যন্ত ১১ হাজার জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+