বিজেপি-তে যোগ দেওয়া অঞ্জু ঘোষ আসলে কে! অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য
বাংলার রাজনীতি কয়েকদিন আগেই সরগরম হয়েছিল বাংলাদেশী ইস্যুতে।
বাংলার রাজনীতি কয়েকদিন আগেই সরগরম হয়েছিল বাংলাদেশী ইস্যুতে। উত্তরবঙ্গে তৃণমূলপ্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের ভোট প্রচারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌসের উপস্থিতি ও দমদমে সৌগত রায়ের প্রচারে নূরের উপস্থিতি ঘিরে তোলপাড় হয়েছিল বাংলার রাজনীতি। কেন একজন বাংলাদেশীকে দিয়ে ভারতের রাজনৈতিক আঙিনায় প্রচার চালনো হচ্ছে ? প্রশ্ন তুলেছিল বিজেপি। ভিসা বাতিল করে রাতারাতি দেশে পাঠানো হয় ফিরদৌস ,নূরকে। এবার ভোট মিটকেই আরও এক বাংলাদেশী অভিনেত্রী যোগ দিলেন দেশের শাসকদল বিজেপিতে। বিজেপিতে যোগ দেওয়া অঞ্জু ঘোষ সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক।

অঞ্জু ঘোষ সম্পর্কে কয়েকটি তথ্য
বাংলাদেশের স্বাধীনতার আগে '৫০ এর দশকে জন্মেছিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। এরপর ৭১ এর মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস দেখে মুজিবরের দেশ। সেই সময় বাংলাদেশের ফরিদপুরে জন্মানো অঞ্জু ঘোষের পরিবার চলে আসে চট্টগ্রামে।

অঞ্জু ঘোষ আসলে কে?
বিজেপিতে যোগদানকারী অঞ্জু ঘোষের আসল নাম 'অঞ্জলি ঘোষ'। বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গায় জন্মানো অঞ্জু ঘোষ পরবর্তীকালে চলে আসেন চট্টোগ্রামে। এরপর ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সোজা টলিউডে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক ছবিতে অভিনয়ের দৌলতে জনপ্রিয়তা পেয়ে যান অঞ্জু ঘোষ।

অঞ্জু ঘোষের ফিল্মোগ্রাফ!
মূলত , এপার বাংলায় চিরঞ্জিতের সঙ্গে 'বেদের মেয়ে জ্যোৎস্না' ছবিতে অভিনয়ের দৌলতে জনপ্রিয়তার শিখরে ওঠেন অঞ্জু। এর আগে, বাংলাদেশের মাটিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে 'বেদের মেয়ে জ্যোৎস্না' ছবিটিতে অভিনয় করেনব তিনি। এছাড়াও 'বেদেনীর প্রেম ','চন্দন দ্বীপের রাজকন্যা ', 'ঘরিয়াল ভাই ', 'রাজার মেয়ে পারুল', 'গরীবের সংসার' ছবিতে অভিনয় করেছেন তিনি। 'রাজার মেয়ে পারুল' ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে। নব্বইয়ের দশকের এঅই সমস্ত ফিল্ম ছিল হিট।

বর্তমানে কী করতেন অঞ্জু?
ফিল্ম কেরিয়ারের শেষে দিকে, অঞ্জু ঘোষ যোগ দিয়েছিলেন কলকাতার কিছু বিখ্যাত যাত্রা পালায়। একাধিক অপেরার সঙ্গে কাজ করেছেন তিনি। কলকাতায় বেশ কয়েক বছর ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করেছেন অঞ্জু বলে জানা যায়। বর্তমানে বিজেপির কর্মী হিসাবে পরিচিতি পেতে শুরু করেছেন অঞ্জু।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications