ধর্ম নিয়ে তিনি কি ভাবেন? ধর্ম আসলে কি? এসব নিয়েই বলিউডের কিং খানের একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। ৫৪ বছরের এই অভিনেতার ধর্ম নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গীর অনেকেই প্রশংসা করেছেন। রিয়্যালিটি শো ডান্স ফাইভের একটি পর্বের এই ভিডিওটি। এই শোয়ে শাহরুখ অতিথি হিসাবে আসেন।
শাহরুখের কথায় তাঁর একমাত্র ধর্ম বলতে যা বোঝায় তা হল তাঁর সন্তান সুহানা, আরিয়ান ও আব্রাহাম, তাঁদের তিনি শিখিয়েন যে তাঁদের ধর্ম 'হিন্দুস্তান’। শোয়ে এসে শাহরুখ দর্শক ও বিচারকদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের মধ্যে হিন্দু–মুসলিম নিয়ে কোনও কথাই হয় না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম। আর আমার সন্তানরা তারা ভারতীয়। এটা খুবই খাঁটি কথা।’ শাহরুখ একটি ঘটনার কথা বলতে গিয়ে জানান যে সুহানা যখন ছোট ছিল তখন নিজের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তিনি বলেন, 'অনেক বার, যখন সুহানা স্কুল যেত তখন স্কুলের ফর্মে লিখতে হত ওর ধর্ম কি। তো যন আমার মেয়ে ছোট ছিল ও এসে আমায় একবার জিজ্ঞাসা করল বাবা আমরা কোন ধর্মের? তো আমি তখন বলেছিলাম যে আমরা ভারতীয় আর কোনও ধর্ম নেই। আর অন্য ধর্ম না হওয়াই উচিত।’
২০১৫ সালে শাহরুখের পঞ্চাশতম জন্মদিনে তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন যে, 'ধর্মীয় অসহিষ্ণুতা বা যে কোনও ধরণের অসহিষ্ণুতা হল সবচেয়ে খারাপ জিনিস এবং তা আমাদের অন্ধকার যুগে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, 'আমাদের মাংস–খাওয়ার অভ্যাস কখনই আমাদের ধর্মকে বিশ্লেষণ করে না।’ এই মন্তব্যের জেরে সেই সময় দু’জন বিজেপি নেতা শাহরুখকে কটাক্ষ করেছিলেন।