আজ বলি ডিভা করিশ্মা কাপুরের জন্মদিন, অদেখা ছবি পোস্ট বোন করিনার
আজ বলি ডিভা করিশ্মা কাপুরের জন্মদিন, অদেখা ছবি পোস্ট বোন করিনার
আজ, শুক্রবার বলি ডিভা করিশ্মা কাপুরের জন্মদিন। ৪৮ বছরের পা রাখলেন তিনি। করিনা কাপুর দিদির জন্মদিনে একটি সুন্দর ছোট বেলার ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীকে তার ভক্তরা জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

করিনা কাপুর দিদির ছোট বেলার ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখেছেন সুন্দর ক্যাপশনও। তিনি বলেন, এটি আমার একটি প্রিয় ছবি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
করিনার প্রিয় বন্ধু অমৃতা অরোরা করিশ্মা কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একদম ভোলেননি। নেহা ধুপিয়া, দিয়া মির্জা, সাবা আলি খান, জোয়া আকতার সকলেই বলি ডিভাকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভক্তরা জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, সেই সঙ্গে অনেকেই করেছেন শুভ কামনাও।
বলা বাহুল্য, 'ব্রাউন’ নামক সিরিজে দেখা মিলবে অভিনেত্রী করিশ্মা কাপুরের। শুটিংয়ে ব্যস্ত তিনি। শহর দূরে বাওয়ালি রাজবাড়িতে হয়েছে সিনেমার শুটিং। রীতা ব্রাউন নামক এক মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। জানেন কি কারা কারা অভিনয় করছেন এই সিরিজে?
সোনি রাজদানও অভিনয় করছেন এই সিরিজে। তবে অভিনয় করছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা। অভিনেতা যীশু সেনগুপ্ত, আরিয়ান ভোমিক, খরাজ মুখোপাধ্যায় প্রমুখরা। এই সিরিজের গল্প কিন্তু থ্রিলারে মোড়কে মোড়া ছবি। এটি লিখেছেন অভীক বড়ুয়া, এই গল্প সিটি অব ডেথ এর অবলম্বনে তৈরী গল্প। রাজবাড়ি ছাড়াও এই সিরিজের শুটিং হবে শহরের বিভিন্ন জায়গায়।
জানেন অভিনেত্রী কলকাতায় এসে মিষ্টি খেয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটিরা কলকাতায় এলে সন্দেশ আর রসগোল্লা তো খেয়েই থাকেন, তারই সঙ্গে তাঁদের পছন্দের তালিকাতে প্রথম দিকেই থাকে মিষ্টিদই এর নামও। কিন্তু এক্ষেত্রে বলিউড অভিনেত্রী করিশ্মাও কিন্তু আলাদা নন। তারই প্রমান দিলেন তিনিও। বরং কলকাতায় কাজে এসে ডায়েট কন্ট্রোল ভুলে গিয়ে তিনিও ডুব দিয়েছেন রসনার মহা সাগরে। বাঙালি খাবার দিয়েই অভিনেত্রী সেরে ফেলছেন নিজের পেটপুজো। অভিনেত্রী যে খেতে কতটা ভালবাসেন, তা প্রায় সকলেই জেনে গেছেন।
অপরদিকে করিশ্মা ব্যস্ত কলকাতার শুটিংয়ে। বাংলায় এসেছিলেন বলি ডিভা করিনা কাপুর খান। তিনি নতুন ওয়েব সিরিজির শুটিংয়ের জন্য এসছেন বলেই জানা গিয়েছে। তিনি কিন্তু একা আসেননি। তাঁর সঙ্গে এসছেন তাঁর ছোট ছেলে জেহ আলি খানও। তাঁদের দেখার জন্য বিমানবন্দরে উপচে পরা ভিড় হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications