Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছপক–মেরি কম, বায়োপিক তৈরির অনুমতিতে এই জনপ্রিয় ব্যক্তিত্বরা নিয়েছেন মোটা অঙ্কের টাকা

বায়োপিক তৈরির অনুমতিতে এই জনপ্রিয় ব্যক্তিত্বরা নিয়েছেন মোটা অঙ্কের টাকা

‌জনপ্রিয় ব্যক্তিত্ব থেকে ক্রিকেটার, বলিউডে বাণিজ্যিক ছবির পাশাপাশি বায়োপিক বানানোর হিড়িক বহু বছর ধরেই চলে আসছে। কিন্তু একজন ব্যক্তির গোটা জীবনকে জনসমক্ষে নিয়ে আসতে অনেক বেশি সময় লাগে, কিন্তু এই পরিচালকরা অবশ্যই সেই কাজটি করে দেখিয়েছেন। কিন্তু একটি সাধারণ সিনেমার চেয়ে বায়োপিক তৈরি করতে অনেক বেশি অর্থ খরচ হয়, কারণ পরিচালক–প্রযোজককেও সেই ব্যক্তিকে অর্থ প্রদান করতে হয়, যাঁকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। সেরকমই কিছু বায়োপিকের বিষয়ে আসুন জেনে নেওয়া যাক।

লক্ষ্মী আগরওয়াল (‌ছপক)‌

লক্ষ্মী আগরওয়াল (‌ছপক)‌

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালকে ছবিটি করার অনুমতির জন্য ১৩ লক্ষ টাকা দিতে হয়েছিল। ছপকে লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেন দীপিকা পাড়ুকোন।

পান সিং তোমর (‌পান সিং তোমর)‌

পান সিং তোমর (‌পান সিং তোমর)‌

শোনা যায়, পান সিং তোমরের ভাইপোকে এই বায়োপিকের জন্য ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পান সিং তোমরের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান।

শচিন তেণ্ডুলকার (‌অ্যা বিলিয়ন ড্রিমস)‌

শচিন তেণ্ডুলকার (‌অ্যা বিলিয়ন ড্রিমস)‌

প্রাক্তন এই ক্রিকেটারকে এই ছবির জন্য প্রায় ৪০ কোটি টাকা দিতে হয়।

 প্রকাশ আমতে (‌ডাঃ প্রকাশ বাবা আমতে–দ্য রিয়াল হিরো)‌

প্রকাশ আমতে (‌ডাঃ প্রকাশ বাবা আমতে–দ্য রিয়াল হিরো)‌

খ্যাতনামা সমাজ সেবী তাঁর জীবনকে জনসমক্ষে তুলে ধরার জন্য কোনও অর্থ নেননি। তবে তিনি তাঁর আশ্রমের জন্য অনুদান নিয়েছিলেন।

 মেরি কম (‌মেরি কম)‌

মেরি কম (‌মেরি কম)‌

মণিপুরের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম তাঁর জীবনকে রূপোলি পর্দায় তুলে ধরার জন্য ২৫ লক্ষ টাকার চেক নিয়েছিলেন।

সঞ্জয় দত্ত (‌সঞ্জু)‌

সঞ্জয় দত্ত (‌সঞ্জু)‌

সঞ্জু ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। সঞ্জয় দত্তের চরিত্রটি এত নিঁখুতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রণবীর কাপুর, যা দর্শকদের খুবই ভালো লেগেছিল। এই বায়োপিকের জন্য সঞ্জয় দত্ত ৯-১০ কোটি, উপরন্তু বক্স অফিসের লাভের একটি অংশ নিয়েছিলেন।

 মহম্মদ আজারুদ্দিন (‌আজহার)‌

মহম্মদ আজারুদ্দিন (‌আজহার)‌

প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ মহম্মদ আজারুদ্দিন তাঁর বায়োপিকের জন্য কোনও টাকা নেননি।

 মিলখা সিং (‌ভাগ মিলখা ভাগ)‌

মিলখা সিং (‌ভাগ মিলখা ভাগ)‌

গোটা বিশ্বের কাছে নিজের জীবনের গল্প তুলে ধরতে উড়ন্ত এই শিখ মিলখা সিং ১ টাকা নিয়েছিলেন।

মহাবীর সিং ফোগাত (‌দঙ্গল)‌

মহাবীর সিং ফোগাত (‌দঙ্গল)‌

প্রাক্তন কুস্তিবিদ তাঁর গল্প বিশ্বের সামনে তুলে ধরার জন্য ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন।

মহেন্দ্র সিং ধোনি (‌এমএস ধোনি:‌ দ্য আনটোল্ড স্টোরি)‌

মহেন্দ্র সিং ধোনি (‌এমএস ধোনি:‌ দ্য আনটোল্ড স্টোরি)‌

ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী ক্রিকেটার তাঁর জীবন নিয়ে ছবি বানানো ও ছবির প্রচারের জন্য ৪৫ কোটি টাকা নিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+