দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা, সম্পত্তির পরিমাণে ছাপিয়ে গিয়েছেন রজনীকান্ত, বিজয়, প্রভাসকে!

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ও সফলতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এবং এর সাথে সাথে বাড়ছে তারকাদের সম্পত্তির পরিমাণও। তবে এখানেও রয়েছে প্রতিযোগীতা। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেও সবাইকে ছাপিয়ে গিয়েছেন একজন তারকা। জানলে অবাক হবেন সেই নাম না রজনীকান্ত, না প্রভাস আর না বিজয়। সেই মানুষটি অন্য কেউ। জানেন তিনি কে?

বর্তমানে তেলুগু সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা, যার মোট সম্পদের পরিমাণ ₹৩৫৭২ কোটি (৪১০ মিলিয়ন ডলার)।

Nagarjuna Akkineni


নাগার্জুন কেবল দক্ষিণ ভারতেরই নয়, সমগ্র ভারতের অন্যতম ধনী অভিনেতা। তিনি অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, সলমান খান, অক্ষয় কুমার এবং আমির খানের চেয়েও ধনী।

এবার এক নজরে দেখে নিন ভারতের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকা-

  • শাহরুখ খান - ₹৬৩০০+ কোটি
  • জুহি চাওলা - ₹৪১০০+ কোটি
  • নাগার্জুন আক্কিনেনি - ₹৩৫৭২ কোটি
  • অমিতাভ বচ্চন - ₹৩২০০ কোটি
  • হৃতিক রোশন - ₹৩১০০ কোটি
  • সালমান খান - ₹২৯০০ কোটি
  • অক্ষয় কুমার - ₹২৭০০ কোটি
  • আমির খান - ₹১৯০০ কোটি

দক্ষিণ ভারতের অন্যান্য ধনী তারকা, যারা নার্গাজুনের পরেই রয়েছেন, তারা হলেন -

  • চিরঞ্জীবী - ₹১৬৫০ কোটি
  • রাম চরণ - ₹১৩৭০ কোটি
  • কমল হাসান - ₹৬০০ কোটি
  • রজনীকান্ত - ₹৫০০ কোটি
  • জুনিয়র এনটিআর - ₹৫০০ কোটি
  • প্রভাস - ₹২৫০ কোটি

তবে নাগার্জুনের সম্পত্তির পরিমাণ শুধু কেবল সিনেমা নয়, ব্যবসাতেও সমান ভাবে সফল তিনি। তিনি শুধু একজন সফল অভিনেতা নন, বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমেও বিপুল সম্পদের মালিক হয়েছেন। যেমন -

  • অন্নপূর্ণা স্টুডিও - টলিউডের অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা এবং স্টুডিওর মালিক নাগার্জুন
  • বলিউড ও টলিউড সিনেমায় সাফল্য - শিবা, ম্যাস, ডন, মানম, খুদা গাওয়াহ, ব্রহ্মাস্ত্র ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি
  • N3 Realty Enterprises - বিলাসবহুল আবাসন ও নির্মাণ ব্যবসায় বিনিয়োগ করেও এসেছে সাফল্য। সেখানে ৯০০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি
  • তিনটি স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির মালিক নাগার্জুন

এছাড়াও রয়েছে, ব্যক্তিগত জেট প্লেন, বিলাসবহুল গাড়ির সংগ্রহ। সিনেমা জগতে সাফল্যের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসায়িক কৌশলের কারণে নাগার্জুন আক্কিনেনি দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। তিনি শুধু সিনেমার আয়ের উপর নির্ভর করেননি, বরং রিয়েল এস্টেট, স্টুডিও, স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করে নিজের সম্পদের পরিমাণ বাড়িয়েছেন। আর তাই আজ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছাপিয়ে গিয়েছেন সকল তাবড় তাবড় অভিনেতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+