গভীর জঙ্গলে বাঘের সামনে রজনীকান্ত! টেলিভিশনে বিশেষ এই পর্ব কবে দেখা যাবে

গভীর জঙ্গলে বাঘের সামনে রজনীকান্ত! 'ইন্টু দ্য ওয়াইল্ড' এর বিশেষ পর্ব কবে দেখ যাবে

কাশ্মীর থেকে কন্যাকুমারী তাঁকে 'থালাইভা' (গুরু) হিসাবে কুর্ণিশ করে। দক্ষিণী এই সুপারস্টারের প্রতিটি ছবিতেই কার্যত থাকে চরম অ্যাকশনে ঠাসা কিছু স্টান্ট। আর এবার বাস্তবের মাটিতে হিংস্র জন্তু ঘেরা গভীর জঙ্গলে দেখা যেতে চলেছে থালাইভা রজনীকান্তকে। আসছে ডিসকভারি চ্যানেলের 'ইন্টু দ্য ওয়াইল্ড' অনুষ্ঠান।

গভীর জঙ্গলে বাঘের সামনে রজনীকান্ত! ইন্টু দ্য ওয়াইল্ড এর বিশেষ পর্ব কবে দেখ যাবে

কয়েকদিন আগেই কর্ণাটকের গভীর জঙ্গল বন্দিপুরে শ্যুটিং হয়ে গিয়েছে 'ইন্টু দ্য ওয়াইল্ড' অনুষ্ঠানের। বেয়ার গ্রিলসের সঞ্চালনায় এই অনুষ্ঠানের শ্যুটিং-এ হাজির ছিলেন সুপারস্টার রজনীকান্ত। জমজমাট শ্যুটিং এর সেই দৃশ্যের ভিডিও বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্যে আসছিল। আর এবার সেই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার দিনক্ষণ উঠে এলো টিজারে।

অনুষ্ঠানের সম্প্রচারের দিন ২৩ মার্চ। সেদিন রাত ৮ টা থেকে ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে এই অনুষ্ঠান। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর পর রজনীকান্তই দ্বিতীয় ভারতীয় যিনি বেয়ার গ্রিলসের সঙ্গে এমন জঙ্গলের অভিযানে গিয়ে এই শ্যুটিং করেছেন। প্রসঙ্গত, যে জায়গায় এই শ্যুটিং হয়েছে তা কর্ণাটক ও তামিলনাড়ুর সীমান্তবর্তী বন্দিপুর জঙ্গল। যেখানে বাঘ ছাড়াও হাতির দাপট দেখা যায় প্রায়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+