রিয়ার ওপর অভিযোগের আঙুল তোলায় ক্ষুব্ধ স্বরা, আক্রমণ সংবাদমাধ্যমকে

রিয়ার ওপর অভিযোগের আঙুল তোলায় ক্ষুব্ধ স্বরা, আক্রমণ সংবাদমাধ্যমকে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে প্রধান সন্দেহভাজন হিসাবে নাম জুড়ে গিয়েছে রিয়া চক্রবর্তীর। সিবিআই, ইডি ও নার্কোটিক্স ব্যুরো একজোটে রিয়াকে জিজ্ঞাসাবাদ করছে। এরই মধ্যে ফের অভিনেত্রী স্বরা ভাস্কর সমর্থন করলেন রিয়াকে। রিয়াকে সকলে মিলে কাঠগড়ায় তোলায়‌ সংবাদমাধ্যমের সমালোচনা করেন স্বরা।

রিয়ার ওপর অভিযোগের আঙুল তোলায় ক্ষুব্ধ স্বরা, আক্রমণ সংবাদমাধ্যমকে


টুইটারে স্বরা লেখেন, '‌কাসবকেও এভাবে সংবাদমাধ্যম শয়তানের তকমা দেয়নি আর রিয়া চক্রবর্তীকে এভাবে নিশানা করা হচ্ছে!‌ ভারতীয় সংবাদমাধ্যমের লজ্জা হওয়া উচিত। লজ্জা হওয়া উচিত আমাদের এ ধরনে বিষ আমরা অনবরত খেয়ে চলেছি।’‌ বুধবারই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ইডি এনসিবিকে চিঠি দিয়ে রিয়ার সঙ্গে মাদক চক্রের যোগের সম্ভাবনার কথা জানিয়েছে। প্রসঙ্গত, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। যদিও ইডির অভিযোগের পর ২৮ বছরের অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন যে রিয়া কখনই মাদক সেবন করতেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+