সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার প্রকাশ্যে! মনছোঁয়া সফর ফ্রেমবন্দি

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার প্রকাশ্যে! মনছোঁয়া সফর ফ্রেমবন্দি

'মৃত্যু আমরা নির্ধারণ করতে পারিনা, কিন্তু কীভাবে বাঁচব তা নির্ধারণ করতে পারি।' সুশান্তের কণ্ঠে এই সংলাপ অনেকেরই গায়ে কাঁটা লাগাতে পারে। হলিউড ছবি 'ফল্ট ইন আওয়ার স্টার্স' যাঁরা দেখেছেন,তাঁরা নিশ্চিতভাবে ছবির ট্রেলারের সঙ্গে হলিউডের সেই গল্পের মিল পাবেন। কিন্তু 'দিল বেচারা' এই রিমেক, বলিউৃ, হলিউডের বিতর্কের থেকে অনেক উপরে। 'দিল বেচারা' প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি। আর এই একটি তথ্যই তাঁর ভক্তদের শরীরে কাঁটা দেওয়ার পক্ষে যথেষ্ট!

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার প্রকাশ্যে! মনছোঁয়া সফর ফ্রেমবন্দি

'এক থা রাজা এক ছি রানি, দোনো মরগ্যায়ে খতম কাহানি..' না! এরকম নয়, এই কাহিনি এক স্বপ্নপূরণের গল্প বলেছে। গল্প বলেছে,কলকাতা থেকে প্য়ারিসের মাঝে লুকিয়ে থাকা এক জীবন সফরের । গল্প বলেছে,বেঁচে থাকার। গল্প বলেছে, জীবনবোধের। অথচ এই ফিল্মের অভিনেতাই জীবনবোধকে অন্যভাবে দেখেছেন। যে অভিনেতার মুহূর্তের সিদ্ধান্ত কাঁদিয়েছে তাঁর কাশ্মীর থেকে কন্যাকুমারীতে ছড়িয়ে থাকা ভক্তকূলকে। সেই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। যার ট্রেলার ঘিরে অপেক্ষা ছিল বহুদিনের।

১৫ জুন সুশান্তের মৃত্যুর দিন থেকেই এই ছবিকে হল-এ মুক্তির দাবি করেন অনেকেই। কিন্তু লকডাউন পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। শেষে ডিজনি হটস্টারে ছবিটি দেখানোর কথা জানানো হয়েছে। ২৪ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+