দিশার মৃত্যুর পর সুশান্ত অনবরত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখতেন, দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের
দিশার মৃত্যুর পর সুশান্ত অনবরত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখতেন, দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের
সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান গত ৮ জুন তাঁর বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হন। এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, দিশার মৃত্যুর পর সুশান্ত ক্রমাগত আইনজীবীর সংস্পর্শে থাকতেন। যেদিন দিশার মৃত্যু হয় ওই একই দিনের সুশান্তের বান্ধবী রিয়াও ফ্ল্যাট ছেড়ে চলে যান। যদিও ফ্ল্যাট ছাড়ার কারণ এখনও স্পষ্ট নয়।

মুম্বই পুলিশ এর আগে প্রকাশ্যে এনেছিল যে মৃত্যুর কিছুদিন আগে সুশান্ত নিজের নাম গুগলে লিখে সার্চ করছিলেন। এমনকী তিনি যে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই রোগের নামও লিখে গুগলে অনুসন্ধান করেন। রিপোর্টে এও সামনে এসেছে যে সুশান্ত ও দিশাকে নিয়ে বিভিন্ন খবরও খুঁজতেন গুগলে প্রয়াত অভিনেতী।
মৃত ম্যানেজার দিশা সালানির উল্লেখ রয়েছে এমন কিছু হার্ডডিস্কও সুশান্ত ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানির সাহায্যে নষ্ট করে দেন। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই, ইডি ও নার্কোটিক্স ব্যুরো। ইতিমধ্যেই এনসিবি গ্রেফতার করেছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে।












Click it and Unblock the Notifications