Stree 2 OTT release: কবে ঘরে বসেই দেখতে পাবেন স্ত্রী-২, জেনে নিন বলিউডের হিট ছবির OTT মুক্তির দিন
বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙেছে শ্রদ্ধা কাপুর রাজকুমার রাওয়ের স্ত্রী ২। সানি দেওয়লের গদর ২ থেকে শাহরুখ খানের জওয়ান, পাঠান এমনকী রণবীর কাপুরের অ্যানিম্যাল ছবির রেকর্ডও বক্স অফিসে ভেঙে ফেলেছেন শ্রদ্ধা কাপুরের এই সিনেমা।
ইতিমধ্যেই নাকে গ্লোবালি ৭৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। শুধু ভারতেই ৫২০ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করেছে ছবিটি। প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ে ফেলেছে ছবিটি। সিনেমা হলে গিয়ে প্রথম দিন থেকেই হই হই করে ছবিটি দেখছেন দর্শকরা। মাত্র ১৩০ কোটি টাকা দিয়ে ছবিটি তৈরি করা হয়েছিল।

শোনা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই নাকি ছবিটি ওটিটি ফ্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। স্ত্রী ২ ছবিটি ওটিটি রিলিস হতে চলেছে ২৭ সেপ্টেম্বর। অর্থাৎ এক কথায় বলতে গেলে আর এক সপ্তাহ পরেই ছবিটি মুক্তি পাবে। তবে কোন প্ল্যটফর্মে ছবিটি মুক্তি পাবে সেটা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যায় নি। কেউ বলছেন নেটফ্লিক্সে আবার কেউ বলছেন অ্যামাজন প্রাইমে। তবে কোন প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পাবে সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ছবিটিও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই স্টারকাস্টদের নিয়েই স্ত্রী ২ তৈরি করেছেন পরিচালক। পঙ্কজ ত্রিপাঠি। অপারশক্তি খুরানা থেকে শুরু করে অভিষেক ব্যানার্জী তমন্না ভাটিয়া সকলেই ছিলেন সেখানে। আবার অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে বরুন ধবন এবং অক্ষয় কুমারকেও। কাজেই দর্শকরা এখন অধীর অপেক্ষায় রয়েছেন।












Click it and Unblock the Notifications