Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Stree 2 Box Office Collection: ৫ দিনে ৩০০ কোটির কাছাকাছি কালেকশন, বক্স অফিসে কল্কি এডির রেকর্ড ভাঙল স্ত্রী-২

প্রথম দিন থেকেই বক্স অফিসে বেশ জাঁকিয়ে বসেছে স্ত্রী-২। দুদিনের মধ্যেই ১০০ কোটি টাকার কালেকশন করে ফেলেছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী-২। প্রথম ছবিটির মতো সিক্যুয়েলেও বেশ সাফল্য পেয়েছে ছবিটি। অ্যাডভান্স বুকিংয়েও বেশ ভাল মতো নজর কেড়েছিল ছবিটি।

সিক্যুয়েলটাও যে এতোটা সাফল্য পাবে সেটা অনেকেই ভাবতে পারেননা। কিন্তু অসাধ্য সাধন করেছে ছবিটি। যদিও গতবছর ধরে সিক্যুয়েলের উপরে দর্শকদের একটু বেশি আগ্রহ দেখা গিয়েছে। যেমন সানি দেওলের ভাগ্য ঘুরিয়ে দিয়েছে গদর-২। রেকর্ড বক্স অফিস কালেকশন করেছে ছবিটি।

Stree 2

সেটা দেখে বলি পাড়ায় নতুন ট্রেন্ড শুরু হয়েছে একাধিক ছবির সিক্যুয়েল তৈরির। ইতিমধ্যেই বর্ডার ২, সোলজার-২ , অ্যানিম্যাল-২ তৈরির কথা ঘোষণা করে ফেলেছেন পরিচালকরা। স্ত্রী-২ তার মধ্যেই মুক্তি পেয়ে বক্স অফিসে মুক্তি পেয়ে সাফল্য কুড়িয়েছে। এমনকী ২০২৪ সালের হাইয়েস্ট গ্রসিং হিন্দি সিনেমায় পরিণত হয়েছে।

হৃত্বিক রোশন-দীপিকা পাড়ুকোনের ছবি ফাইটারের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গিয়েছে ছবিটি। এমনকী প্রভাস-অমিতাভ বচ্চনের কল্কি এডিকেও ছাপিয়ে গিয়েছে পাঁচ দিনের বক্স অফিস কালেশনে। ওপেনিং উইকেন্ডে এর আগে কল্কি বা ফাইটার কেই এতোটাকা কালেক্ট করেনি বক্স অফিসে। ফাইটারে ওপেনিং উইকেন্ডে কালেকশন ছিল ১১৫.৩০ কোটি টাকা। কল্কি এডিও ওপেনিং উইকেন্ডে এতো কালেকশন করেনি বক্স অফিসে। কল্কি এডির হিন্দি ভার্সেনের ওপেনিং উইকেন্ড কালেকশন ছিল ১১২. ১৫ কোটি টাকা।

স্ত্রী-২র সাফল্য ছাপিয়ে গিয়েছে অক্ষয় কুমার এবং তাপসী পান্নুর খেল খেল মে সিনেমাটিকেও। বক্স অফিসে তেমন ভাবে দাঁড়াতে পারেনি ছবিটি। ২০১৮ সালে প্রথম স্ত্রী ছবিটি মুক্তি পেয়েছিল। সেটিও বিপুল হিট করেছিল বক্স অফিসে এবং ১৯৮ কোটি টাকা কালেক্ট করেছিল। সেই ছবিতেও ছিলেন রাজ কুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা। ছবিতে অক্ষয় কুমার এবং বরুন ধবনের ক্যামিও দেখা গিয়েছে। তমান্না ভাটিয়ার অইটেম নাম্বার বেশ মন জয় করেছে দর্শকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+