সেপ্টেম্বর নয়, চলতি মাসেই মা হওয়ার সম্ভাবনা রয়েছে সাংসদ–তারকা নুসরত জাহানের

সেপ্টেম্বর নয়, চলতি মাসেই মা হওয়ার সম্ভাবনা রয়েছে সাংসদ–তারকা নুসরত জাহানের

মা হওয়ার একলা লড়াইয়ে তাঁর সফর মোটেও মসৃণ ছিল না। বাস্তবে তাঁর গল্প কোনও সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়। তবে তিনি কোনও কিছুকেই তোয়াক্কা না করে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে। তিনি আর কেউ নন তারকা–সাংসদ নুসরত জাহান। একদিকে যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের জেরে ছাড়তে হয়েছে স্বামী নিখিল জৈনকে অন্যদিকে তাঁর অন্তঃসত্ত্বা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। নুসরত সেই ঝড় সামলে খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন।


অগাস্টেই মা হতে পারেন

অগাস্টেই মা হতে পারেন

শোনা গিয়েছিল সেপ্টেম্বরেই নাকি নুসরত সন্তানের জন্ম দেবেন তবে বিশেষ সূত্রের খবর চিকিৎসরা জানিয়েছেন সেই দিন নাকি আরও এগিয়ে এসেছে। অগাস্টের শেষেই নুসরত মা হবেন বলে জানা যাচ্ছে। না, তিনি নিজে মুখ ফুটে এ কথা জানাননি। তবে তাঁর চেহারায় আমূল পরিবর্তন চলে এসেছে।

নুসরতের ইনস্টা স্টোরি

নুসরতের ইনস্টা স্টোরি

সম্প্রতি নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে চশমা চোখে পড়ে ছবি দিয়েছেন অভিনেত্রী। না, কোনও মেকআপ নেই। তবে মুখের লাবণ্য, মসৃণ ত্বক সবই প্রকাশ পেয়েছে ছবিতে। বলা হয়, মা হওয়ার সময় নাকি মেয়েরা আরও সুন্দর হয়ে ওঠেন। আর তা নুসরতকে দেখেই বোঝা যাচ্ছে। নিজের পরিবার বা পুরনো বন্ধু, কাউকেই তিনি তাঁর মাতৃত্বের সফরের সময় কাছে পাননি। কাছে ছিলেন শুধুমাত্র যশ। যশের হাত ধরেই কখনও পার্কস্ট্রীটে আবার কখনও বা সানডে ব্রাঞ্চে খেতে গিয়েছেন নুসরত। নিজের খেয়াল এখন নুসরত নিজেই রাখেন।

কবে হাসপাতালে যাচ্ছেন

কবে হাসপাতালে যাচ্ছেন

কবে হাসপাতালে যাবেন নুসরত?‌ এ বিষয়ে কেউই মুখ খুলতে রাজি নন। নুসরতের বন্ধু মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী মুখে কুলুপ এঁটেছেন। আর যশ, তিনি তো বলেই দিয়েছেন তাঁর কাজ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথাই বলবেন না।

সিনেমার শুটিং করছেন না

সিনেমার শুটিং করছেন না

মা হওয়ার কারণে সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও বিভিন্ন ধরনের ফটোশুট করেছেন নুসরত জাহান। তবে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি এই বছর আর সেটা তাঁর শারীরিক অবস্থার কারণেই। সবকিছু মিলিয়ে নুসরত কবে সন্তানের জন্ম দিচ্ছেন এখন সেই ফিসফাস চলছে টলি পাড়ায়। গোটা টলিউড অপেক্ষা করে রয়েছে সেই দিনের জন্য।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+