শ্রীজাত কি 'জুলফিকার' এর বদলা সত্যিই নিচ্ছেন সৃজিতের থেকে! কবি-পরিচালক সমীকরণ কোনপথে

শ্রীজাত কি 'জুলফিকার' এর বদলা সত্যিই নিচ্ছেন সৃজিতের থেকে! কবি-পরিচালক সমীকরণ কোনপথে

কবি হিসাবে শ্রীজাতর জনপ্রিয়তা নতুন করে ব্যাখ্যা করার নেই! কয়েকদিন আগে তিনি জানিয়েছেন যে এবার ফিল্ম পরিচালনাতে তিনি পা রাখতে চলেছেন। ছবির নাম 'মানবজমিন'। প্রসঙ্গত কয়েক বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'জুলফিকার' অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীজাতকে। এবার সৃজিত-শ্রীজাত বন্ধুত্বে নয়া সমীকরণ সামনে আসতে চলেছে আরও এক ছবির হাত ধরে।

শ্রীজাত-সৃজিত সমীকরণ

শ্রীজাত-সৃজিত সমীকরণ

টলিউডে "ভালো বন্ধু'দের তালিকায় অন্যতম সৃজিত মুখোপাধ্যায় ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবি হিসাবেই এতদিন শ্রীজাতর পরিচিতি থাকলেও, এবার তিনি পরিচালনায় আসছেন। অন্যদিকে, সৃজিত পরিচালক হিসাবে বহু সম্মানের অধিকারী। এবার শোনা যাচ্ছে যে শ্রীজাতর ছবি 'মানবজমিন'-এ অভিনয় করতে চলেছেন সৃজিত।

'জুলফিকার' এর বদলা প্রসঙ্গ!

'জুলফিকার' এর বদলা প্রসঙ্গ!

প্রযোজক রানা সরকার এদিন ফেসবুক পোস্টে সৃডিতের কাস্টিং এর খবর শেয়ার করেন। সেখানেই তিনি মজার ছলে লেখেন যে, 'তাহলে কি এবার জুলফিকার-এর বদলা নেবেন কবি?' প্রসঙ্গত, সৃজিতের 'জুলফিকার' ছবিতে এর আগে শ্রীজাতকে দেখা গিয়েছে। ছবিতে দেখা যায়, শ্রীজাত অভিনীত চরিত্রটি প্রবল প্রহারের শিকার হয়। শেষে সেই চরিত্রের মৃত্যু হয়। ফলে এবার নিজের ছবিতে কবি সেই দৃশ্যের বদলা সৃজিতের থেকে নেবেন কি না, জল্পনা উস্কে গিয়েছে!

(ছবি সৌজন্য সৃজিতের ফেসবুক পেজ)

সৃজিতের প্রতিক্রিয়া

সৃজিতের প্রতিক্রিয়া

এদিকে, আজ রানা সরকারের পোস্টে সৃজিতের তরফে একটি কমেন্ট আসে। সেখানে তিনি মজার ছলে লেখেন, 'দাদা আমি বাঁচতে চাই'। ফলে বোঝাই যাচ্ছে কোনও রোমহর্ষক দৃশ্যেই সম্ভবত সৃজিতকে দেখা যাবে।

 কোন ভূমিকায় থাকবেন সৃজিত?

কোন ভূমিকায় থাকবেন সৃজিত?

এখনও পর্যন্ত যা খবর তাতে জানা গিয়েছে যে, সৃজিত মুখোপাধ্যায়কে 'মানবজমিন' ছবিতে এক পরিচালকের ভূমিকায় দেখা যাবে। প্রসঙ্গত, পরিচালক আপাতত নিজের ছবি 'এক্স =প্রেম' নিয়ে ব্যস্ত।

(ছবি সৌজন্য- ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+