রোশনের সঙ্গে সংসার করবেন না, বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে গেলেন শ্রাবন্তী

বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে গেলেন শ্রাবন্তী

অনেকদিন ধরেই জলঘোলা হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। এবার তা নিজেই কড়া হাতে দমন করলেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না শ্রাবন্তী। তাই আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলান করেছেন অভিনেত্রী।

বিবাহ বিচ্ছেদের মামলা

বিবাহ বিচ্ছেদের মামলা

গত বছর থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও রোশন। সোশ্যাল মিডিয়া একে-অপরকে আনফলো করে দেওয়ার পর নিজেদের আর কোনও ছবিও তাঁরা রাখেননি। শ্রাবন্তী প্রথম থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি আর থাকবেন না রোশনের সঙ্গে। আর তাই ১৬ সেপ্টেম্বর ডিভোর্স চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন শ্রাবন্তী। তিনি তৃতীয় স্বামীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না, তা নিজের আবেদনেই বুঝিয়ে দেন। যদিও রোশন এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। জুন মাসে আদালতে এ সংক্রান্ত মামলাও করেন তিনি।

প্রথম বিয়ে রাজীব বিশ্বাসের সঙ্গে

প্রথম বিয়ে রাজীব বিশ্বাসের সঙ্গে

নিজের কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনের টানা পোড়েন নিয়েই বেশি চর্চিত শ্রাবন্তী। খুব কম বয়সেই টলিউডের পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন তিনি। রাজীব-শ্রাবন্তীর ছেলের নাম ঝিনুক। এরপর দীর্ঘ দাম্পত্য জীবনের মোহ কাটিয়ে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।

দ্বিতীয় ও তৃতীয় বিয়ে

দ্বিতীয় ও তৃতীয় বিয়ে

এরপর মডেল কৃষাণ ব্রজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিয়েও হয় তাঁদের কিন্তু বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। তারপর শ্রাবন্তীর জীবনে আসেন রোশন। গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। যদিও সেই সম্পর্কও বেশিদিন টিকল না। এরই মাঝে শ্রাবন্তী ও রোশনের সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে কটাক্ষ করে পোস্ট সকলের নজরেই পড়েছে।

 চতুর্থ প্রেম শ্রাবন্তীর

চতুর্থ প্রেম শ্রাবন্তীর

এবার চতুর্থ প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। টলিপাড়ায় গুঞ্জন, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে পড়েছেন শ্রাবন্তী। একই আবাসনে থাকেন দু'জনে। এমনকী অভিনেত্রী যখন একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। অভিরূপ নাকি তাঁর প্রচারসঙ্গীও ছিলেন। কিছুদিন আগেই ছেলে ঝিনুক ও তাঁর প্রেমিকা দামিনীকে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন শ্রাবন্তী, রটনা সেখানেও নাকি অভিরূপ গিয়েছিলেন। আবার বিশ্বকর্মা পুজোর দিন অভিরূপের পুজোতেই তৃণমূল বিধায়ক মদন মিত্রর সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। প্রশ্ন উঠছে, রোশনকে ডিভোর্স দিয়ে কি অভিরূপের সঙ্গে সংসার পাততে চাইছেন টলিপাড়ার তারকা?

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+