Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাঙড়ার তালে অনিল, কোমর দোলালেন করিশ্মা-শিল্পা! সোনমের সঙ্গীত-এর জমাটি ভিডিওগুলি দেখুন

পাঞ্জাবী বিয়ে মানেই, গানে-নাচে জমজমাটি আসর! আর সেই বিষয়টিই আরও একবার প্রমাণ হয়ে গেল সোনম কাপুরের বিয়েতে।

পাঞ্জাবী বিয়ে মানেই, গানে-নাচে জমজমাটি আসর! আর সেই বিষয়টিই আরও একবার প্রমাণ হয়ে গেল সোনম কাপুরের বিয়েতে। জমজমাট আসর মেতে গিয়েছিল ভাঙড়া আর বলিউডের একাধিক গানের নাচের তালে! কেমন ছিল সোনমের বিয়ের আগের রাত? কেমনই বা ছিল সোনমের বিয়ের আগের রাতের সঙ্গীত-এর আসর।

হবু দম্পতি একসঙ্গে!

সবার নাচের ভিডিও-তে চোখ বোলানের আগে , দেখে নেওয়া যাক হবু নবদম্পতি সোনম আর আনন্দ এদিন কীভাবে আসর জমিয়ে দিয়েছিলেন ! দুজনকে এদিন উচ্ছাস আর আনন্দে ভরপুর দেখাচ্ছিল। একসঙ্গে সোনম আর আনন্দও পা মেলালেন গানের তালে।

অনিলের ভাঙড়া!

পাঞ্জাবীদের বিয়ে, আর তাতে ভাঙড়া হবে না! বাকি বলিউড নম্বর একদিকে, আর দেশী-ভাঙড়া আরেক দিকে! আর পাঞ্জাবী ঢাকের তালে ভাঙড়ায় একাই মাত করে দিলেন কনে সোনমের বাবা অনিল। এদিন তাঁকে ভাঙড়ার ছন্দে ডুবে গিয়ে নাচতে দেখা গেল।

সোনম- জাহ্নবী এক ফ্রেমে!

এদিন বিয়ের চিরাচরিত কিছু রীতিনীতি পালন করছিলেন সোনম। আর সেই মত, বড় দিদির বিয়ের আসরে ছোট বোনদেরও কিছু রীতি পালন করতে হয়। সেই রীতি পালন করতে গিয়ে ক্যামেরা বন্দি হল, সোনম আর জাহ্নবীর কিছু মজার মুহুর্ত।

অনিল-শিল্পা একসঙ্গে

এদিন রাতের আসর জমে যায় ভাঙড়ার ছন্দে। অনিল কাপুর কেবল একাই নাচেননি। করণ জোহর আর শিল্পা শেট্টিকেও এদিন তিনি ডান্সেফ্লোরে নিয়ে আসন।

তারিফাঁতে বরুণ-করিশ্মা!

কিছুদিন আগেই সোনম-করিনা অভিনীত ছবি 'বীরে দি ওয়েডিং '-এর তারিফাঁ গানটি মুক্তি পায়। আর সেই গানের তালে সোনমের বিয়ের আগে রাতে পার্টি জমিয়ে দেন বরণ ধওয়ান থেকে করিশ্মা ও জ্যাকলিনরা।

চিটিয়া কালাইয়াঁ!

বিয়ের আসরে যখন জ্যাকলিন আছেন, তখন বলিউডের 'চিটিয়া কালাইয়াঁ' গানটি কী করে মিস করা যায়! সেই মত সোনমরে সঙ্গীত-এ চলল 'চিটিয়া কালাইয়াঁ'।

রণবীর সিং কে সবাই মিস করছিলেন!

পার্টির আনন্দ যখন তুঙ্গে, তখন জ্যাকলিন বরুণ, অর্জুনদের দেখা গেল একটি ভিডিও-তে। তাঁরা একসঙ্গে রণবীর সিংকে সম্বোধন করে একটি ভিডিও পোস্ট করেন। রণবীরকে যেহেতু অর্জুন 'বাবা' বলে ডাকেন। তাই ভিডিওতেও রণবীরকে সবাই 'বাবা' বলে সম্বোধন করেন।

নাচের ফাঁকে ছবি

নাচের ফাঁকে ছবি

এদিন গোটা কাপুর পরিবারকেও একসঙ্গে মজা করতে দেখা গেল। কাকা সঞ্জয়ের সঙ্গে অর্জুন কাপুর ও বাকিরা জমিয়ে দিয়েছিলেন আসর। পরিচালক ডেভিড ধওয়ানও যোগ দেন সেই হইহুল্লোড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+