Sonakshi Sinha: ২০ তারিখে বসছে গায়ে হলুদের অনুষ্ঠান সোনাক্ষীর, তবে বাবার বাড়িতে নয়, কোথায় আয়োজন জেনে নিন
বিয়ের আয়োজন প্রায় সারা। ব্যাচেলর পার্টিও সেরে ফেলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিন্তু বাবা-মায়ের কোনও ভূমিকা দেখা যাচ্ছে না মেয়ের বিয়েতে। শোনা যাচ্ছে সোনাক্ষীর গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে আগামী ২০ জুন। সেটি সোনাক্ষী তাঁর নিজের বান্দ্রার বাড়িতেই আয়োজন করেছে।
৫০ জনেরও কম অতিথি থাকবে সেই অনুষ্ঠানে। কেবল মাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকেরা। তবে তাতে শত্রুঘ্ন সিনহা বা তাঁর স্ত্রী থাকবে কিনা তাতে সন্দেহ রয়েছে। কিন্তু সোনাক্ষীর বাড়িতে কেন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান তার জন্য আলাদা করে কেন হল বুক করা হয়নি।

জানা গিয়েছে সোনাক্ষী এবং জাহির দুজনেই চান তাঁদের বিয়েতে আড়ম্বর কম হোক। তাঁরা ঘনিষ্ঠজনের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান। সম্পর্ক থেকে বিয়ে কোনও কিছু নিয়েই তাঁরা জাহির করতে পছন্দ করেন না। সাত বছর ধরে সোনাক্ষী আর জাহিরের সম্পর্ক। কিন্তু খুব কমব ারই তাঁদের প্রকাশ্যে দেখা গিয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানে জৌলুস না রাখলেও রিসেপশন বড় করেই দেবেন তাঁরা।
গায়ে হলুদের অনুষ্ঠানও আড়ম্বরহীন করে রাখতে চাইছেন সোনাক্ষী। খুব কম ডেকোরেশন রাখার কথা বলেছেন তিনি। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ পোশাকও তিনি পরবেন না। গায়ে হলুদ মানেই যে ধারনা নিয়ে চলেন সকলে তার থেকে আলাদা কিছু থাকবে সোনাক্ষীর গায়ে হলুদ অনুষ্ঠানে।
তবে তাঁর মা-বাবা উপস্থিত থাকবেন কিনা তাতে সন্দেহ রয়েছে। কারণ মেয়ে বিয়ের কথা জানায়নি বলে প্রকাশ্যেই জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেছেন, যদি মেয়ে আমন্ত্রণ করে তাহলে তিনি এবং তাঁর স্ত্রী গিয়ে আশীর্বাদ করে আসবেন। অর্থাৎ এই বিয়েতে যে তাঁদের একেবারেই মত নেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। সোনাক্ষীর মামাও সেই ইঙ্গিতই দিয়েছেন।
মুসলিম ছেলেকে বিয়ে করছেন বলেই কি সোনাক্ষীর বিয়েতে আপত্তি শত্রুঘ্ন সিনহার। এই নিয়ে জল্পনা শুরু হয়ছে। তবে শত্রুঘ্ন সিনহার বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে সোনাক্ষীর বিয়েতে তাঁর বা তাঁর পরিবারের কারোর মত নেই। সোনাক্ষী সিনহা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর বাবা চান না যে তাঁর মেয়ে কখনও শ্বশুরবাড়ি যাক। সেকথা স্বীকারও করে নিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেছিলেন সোনাক্ষীকে কেউ যদি ডেট করে তাহলে তাঁর অনুমতি নিতে হবে।












Click it and Unblock the Notifications