Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) নারী দিবস : মহিলাদের জন্য কী বার্তা দিলেন শাহরুখ খান ?

"মহিলাদের আলাদা করে শক্তিশালী করে তোলার কিছু নেই। ওঁরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী", এমনই মন্তব্য করলেন শাহরুখ খান।

চিরকালই মহিলা নিরাপত্তা ,মহিলা স্বাধীনতা নিয়ে নিজের সচ্চার হয়েছেন বলিউডের কিং খান। মহিলাদের সম্মান নিয়ে তিনি বহুবার বহু জায়গায় মনের কথা প্রকাশ করেছেন।

বলিউডে তাঁর রাজপাটে এতবছর ধরে সফলভাবে কর্তৃত্ব কায়েম করে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। অনেকেই মনে করেন শাহরুখের বেশ কয়েকটি চারিত্রিক বৈশিষ্টের জন্য তাঁর এই জনপ্রিয়তা। আর সেই সমস্ত চারিত্রিক বৈশিষ্টের মধ্যে অন্যতম হল মহিলাদের প্রতি শাহরুখের সম্মান। কিছুদিন আগে মিজওয়ান নামে এক এনজিওর অনুষ্ঠানে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে বেশ কিছু সামাজিক বার্তা দেন শাহরুখ খান। দেখে নেওয়া যাক নারীবাদ নিয়ে ঠিক কী কী বললেন শাহরুখ।

নারীবাদ প্রসঙ্গে শাহরুখ

নারীবাদ প্রসঙ্গে শাহরুখ

মহিলাদের ক্ষমতায়ন নিয়ে শাহরুখ বলেন ,"আমরা প্রায়ই বলে থাকি মহিলাদের আরও ক্ষমতা দেওয়া হোক, কিন্তু এটা শুনতে লাগে অনেকটা 'পৃথিবী বাঁচাও' স্লোগানের মতো। মূলত পৃথিবীকে আমরা বাঁচাই না। পৃথিবী বাঁচায় আমাদের"।

মেয়েরা শক্তিশালী

মেয়েরা শক্তিশালী

মহিলাদের শক্তিশালী করে তোলার ক্ষেত্রে শাহরুখের বার্তা ,"মহিলাদের আলাদা করে শক্তিশালী করে তোলার কিছু নেই। ওঁরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। মহিলাদের শুধু কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য জায়াগা করে দেওয়া হোক। এটাই মহিলাদের দাবি।"

পুরুষোচিত জবাব শাহরুখের

পুরুষোচিত জবাব শাহরুখের

সমাজে পুরুষতন্ত্রের প্রাধান্য নিয়ে শাহরুখের বক্তব্য ,"এই দুনিয়া খুব একপেশে। দুনিয়াটাকে পুরুষদের জগত বলে আমরা মেনেই নিয়েছি প্রায়। আমাদের এই ভাবনা চিন্তাগুলো পাল্টাতে হবে। যাতে মেয়েরাও সমানাধিকার পায়।"

মিজওয়ান প্রসঙ্গে শাহরুখ

মিজওয়ান প্রসঙ্গে শাহরুখ

অভিনেত্রী শাবানা আজমির এনজিও মিজওয়ানের এক অনুষ্ঠানে ফ্যাশান প্যারেডে এদিন দেখা যায় শাহরুখকে। মিজওয়ান সম্পর্কে শাহরুখ বলেন, " এই এনজিওতে মহিলাদের শিক্ষিত করে তোলা হয়। যা সমাজের খুব গুরুত্বপূর্ণ দিক। যদি একজন মহিলাকে শিক্ষিত করা যায়, তাহলে তা থেকে শিক্ষইত হবে সমাজ।

র‌্যাম্পে শাহরুখ

র‌্যাম্পে শাহরুখ

মিজওয়ানের এই অনুষ্ঠানে অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে র‌্যাম্প মাত করেছেন শাহরুখ। যে অনুষ্ঠান থেকে উঠে আসা অর্থ যাবে মিজওয়ানের জন্য। সেই অর্থ মহিলাদের শিক্ষাক্ষেত্রে ব্যায় হওয়ার কথা। যে উদ্যোগকে সমর্থন করেছেন শাহরুখ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+