রাকেশ শর্মার বায়োপিকে শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন কে! দীপিকাকে সরালেন কোন নায়িকা

টানটান ঠান্ডা লড়াই চলছিল দুই অভিনেত্রীর মধ্যে। প্রসঙ্গ শাহরুখের বিপরীতে দেখা যাবে ককে। একদিকে জনপ্রিয়তার মধ্যগগনে থাকা দীপিকা অন্যদিকে , ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ইনিংসে পদার্পণকারী করিনা কাপুর!

টানটান ঠান্ডা লড়াই চলছিল দুই অভিনেত্রীর মধ্যে। প্রসঙ্গ শাহরুখের বিপরীতে দেখা যাবে ককে। একদিকে জনপ্রিয়তার মধ্যগগনে থাকা দীপিকা অন্যদিকে , ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ইনিংসে পদার্পণকারী করিনা কাপুর! মা হওয়ার পর 'বীরে দি ওয়েডিং' ছবিতে ফের একবার বলিউডে কামব্যাক করেন করিনা কাপুর। গুঞ্জন চলছিল তাঁর পরবর্তী ছিব কী হতে পারে। আর সেই গুঞ্জনের প্রশ্নের উত্তরও সামনে এল।

রাকেশ শর্মার বায়োপিকে শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন কে! দীপিকাকে সরালেন কোন নায়িকা

জানা গিয়েছে, দীপিকাকে সরিয়ে এবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন করিনা কাপুর। রাকেশ শর্মার বায়োপিক 'স্যালুট'-এ দেখা যাবে করিনা ও শাহরুখকে। ফলে আবারও 'রা ওয়ান' জুটি আসতে চলেছে স্ক্রিনে। শোনা গিয়েছিল রাকেশ শর্মার বায়োপিকে দেখা যেতে পারে আমিরকে। সেই গুজবকে মিথ্যে প্রমাণিত করে, নাম ভূমিকায় জায়গা করে নেন কিং খান শাহরুখ। সঙ্গে থাকছেন করিনা। শাহরুখের তরফেই দুই অভিনেত্রীর নাম প্রস্তাবিত করা হয়েছে বলে জানানো হয়। তার মধ্য়ে থেকে শেষেমেশ বেছে নেওয়া হয় করিনাকে।

এদিকে, ধর্মা প্রোডাকশনের সঙ্গে আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন করিনা কাপুর। করণ জোহরের ওই ছবিতে করিনার সঙ্গে থাকছেন অক্ষয় কুমার। এদিকে, 'স্যালুট' নিয়ে বেশ উচ্ছসিত করিনা। ফের একবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলে বেশ খুশি নবাব পত্নী । শোনা যাচ্ছে এবাছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিল্মের শ্যুটিং। ২০১৯ সালে মুক্তি পাবে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+