অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌন ইচ্ছা কমে গিয়েছিল, করণের কাছে অকপট স্বীকারোক্তি করিনা কাপুরের

অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌন ইচ্ছা কমে গিয়েছিল, করণের কাছে অকপট স্বীকারোক্তি করিনা কাপুরের

সদ্য প্রকাশ পেয়েছে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের '‌প্রেগন্যান্সি বাইবেল’‌ বই। যেখানে তাঁর অন্তঃসত্ত্বা হওয়া থেকে দ্বিতীয় সন্তানের জন্ম সহ নিজের কাজ ও পরিবার নিয়ে খোলামেলা কথা বলেছেন করিনা। সম্প্রতি তাঁর বই প্রকাশ হয় ইনস্টাগ্রামে করণ জোহরের উপস্থিতিতে, সেই সঙ্গে করণের সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী। উঠে এল নানান অজানা তথ্য যা দ্বিতীয়বার মা হওয়ার সফরের সময় তিনি অনুভব করেছেন।

অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌন ইচ্ছা কমে গিয়েছিল, করণের কাছে অকপট স্বীকারোক্তি করিনা কাপুরের

করণ জানতে চেয়েছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর যৌন চাহিদা কেমন থাকে এবং তাঁরই বা সেই সময় কেমন ছিল?‌ এই বোল্ড প্রশ্নের জবাবে করিনা জানিয়েছেন যে তাঁর সেই সময় যৌন ‌ইচ্ছা একেবারেই কমে গিয়েছিল এবং সইফ খুব ভালো স্বামী, সেটা বুঝতে পেরে তিনি সবসময় করিনার পাশেই ছিলেন। করিনার মতে একজন পুরুষের সবসময় হবু মায়ের পাশে থাকা উচিত। অন্তঃসত্ত্বা অবস্থায় কোনও কিছুর জন্যই চাপ দেওয়া উচিত নয়।

করণের সঙ্গে আড্ডা দিতে দিত করিনা জানিয়েছেন যে অন্তঃসত্ত্বা থাকাকালীন একজন মা কী অনুভব করেন তা তিনি নিজেও বুঝে উঠতে পারেন না। বেবো বলেন, 'কখনও কখনও মনে হত, আমাকে আমার পেটটা নিয়ে খুব সুন্দর লাগছে। সইফকেও আমি সে কথা বলতাম। ও বলত, হ্যাঁ। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে।’ করিনা তাঁর বইতে মাতৃত্বকালীন সফরে মেয়েদের অনুভূতি ও ভাবনাকে প্রাধান্য দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

এই বইয়ের মাধ্যমেই করিনা–সইফের দ্বিতীয় সন্তানের নাম সামনে এসেছে। তাঁদের দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর। যদিও এর আগে করিনার সন্তানের নাম জেহ বলে সোশ্যাল মিডিয়া সরগরম হয়। তবে জাহাঙ্গীর নাম সামনে আসার পরও ট্রোলড হন করিনা। প্রসঙ্গত, ইতিহাসে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সুনামের চেয়ে বদনাম বেশি। আর এই রকম চরিত্রের নামে তারকা দম্পতি তাঁদের সন্তানের নাম রাখায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে করিনা কাপুর খানকে। ‌‌এর আগেও তৈমুরের নাম নিয়েও একই ধরনের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই তারকা দম্পতিকে। এ বছরের শেষের দিকে মুক্তি পাবে '‌লাল সিং চাড্ডা’‌। যেখানে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে।

২০১২ সালে বিয়ে হয় করিনা কাপুরের সঙ্গে সইফ আলি খানের। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম হয় তৈমুরের এবং এ বছরের ২১ ফেব্রুয়ারি জন্মায় করিনা–সইফের দ্বিতীয় সন্তান। যদিও এখনও তারকা দম্পতি তাঁদের সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি তবে নাম প্রকাশ হতেই নেট দুনিয়ায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+