৫৯ বছর পূর্ণ করল সত্যজিৎ রায়ের সৃজনকর্ম 'পথের পাঁচালী'

পথের পাঁচালী
কলকাতা, ২৬ অগস্ট: 'পথের পাঁচালী' আজ ৫৯ বছর পূর্ণ করল। ১৯৫৫ সালের এই দিনে মুক্তি পেয়েছিল ছবিটি। সত্যজিৎ রায় পরিচালিত এই সিনেমা চলচ্চিত্র জগতে দিগদর্শন হয়েছিল, থাকবেও।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অপু ট্রিলজির প্রথম সিনেমা এটি। বাকি দু'টি হল 'অপরাজিত' (১৯৫৬) এবং 'অপুর সংসার' (১৯৫৯)।

শান্ত গ্রামবাংলার ছবি উপন্যাসের পাতা থেকে জীবন্ত করে তুলেছিলেন সত্যজিৎ রায়। অথচ তিনি এর প্রযোজক পাননি প্রথম দিকে। শেষে পশ্চিমবঙ্গ সরকার ছবিটি প্রযোজনা করে। সেই সময় 'পথের পাঁচালী' নির্মাণ করতে খরচ হয়েছিল দেড় লক্ষ টাকা। শুধু বাংলায় নয়, সারা বিশ্বে আজও এটি একটি অনবদ্য সৃষ্টি হিসাবে বিবেচিত হয়। ১৯৫৫ সালে এটি পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ১৯৫৬ সালে কান চলচ্চিত্র পুরস্কার। বিদেশে বড় বড় ফিল্ম ইনস্টিটিউটগুলিতে 'পথের পাঁচালী' পড়ানো হয় কেস স্টাডি হিসাবে।

সিগনেট প্রেসে গ্রাফিক্স ডিজাইনার পদে কাজ করার সময় ১৯৪৬ সালে প্রথম 'পথের পাঁচালী' চলচ্চিত্রায়িত করার ধারণা আসে সত্যজিৎ রায়ের মাথায়। যদিও নানা কারণে তখন তা বাস্তবায়িত হয়নি। ১৯৫০ সালে প্রয়াত হন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণের পর পরিবারের কাছ থেকে অনুমতি সংগ্রহ করেন সত্যজিৎ রায়। বাকিটা তো ইতিহাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+