খামারবাড়িতে শুটিং সলমন–জ্যাকলিনের পরবর্তী মিউজিক ভিডিওর, অপেক্ষা মুক্তির
পনভেল খামার বাড়িতে লকডাউনের এই দিনগুলো পরিবারকে সঙ্গে নিয়ে ভালোই কাটছে সলমন খানের। পরিবারের পাশাপাশি তিনি তাঁর কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরও এখানে নিয়ে এসেছেন। তবে ভাইপো–ভাইঝিদের নিয়ে সময় কাটানোর মাঝে সলমন কিন্তু তাঁর ভক্তদের কথা ভোলেননি। তিনি এই লকডাউনের মধ্যেও তাঁদের চিত্ত বিনোদন করে চলেছেন। লকডাউনের মধ্যেই মুক্তি পেয়েছে সলমনে সুপার হিট গান 'প্যার করোনা’। যার দর্শকরা খুবই পছন্দ করেছেন। এরপর সলমনের পরবর্তী গান 'তেরে বিনা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই মিউজিক ভিডিওতে সল্লু মিঞার সঙ্গে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকেও। এই গানের শুটিং ইতিমধ্যেই পনভেল খামার হাউসে হয়ে গিয়েছে, খুব শীঘ্রই তা ইউটিউবে দেখা যাবে।

পরিবারের সদস্যদের সঙ্গেই ওই বিলাসী খামারবাড়িতে রয়েছেন বলিউডের অন্যতম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও মডেল ওয়ালুশা ডিসুজাও। তিনি এই গানের শুটিং করেন। সম্প্রতি জ্যাকলিনের সঙ্গে সলমনের সাক্ষাতকার নেন ওয়ালুশা। সেখানে সলমন বলেন, 'একটি গান আমার মনের মধ্যে ছিল এবং আমি ভাবলাম এই সময় গানটা প্রকাশ করে দিই।’ তিনি এও জানান যে এই গানটা তাঁর কোনও সিনেমার সঙ্গে সম্পর্কিত নয় তিনি আলাদাভাবে এর প্রকাশ করছেন।
সলমন বলেন, 'আমাদের এটা শুটিং করতে চারদিন সময় লেগেছে। আমি আমাদের খামারবাড়ির খুব বেশি অংশ এই শুটিংয়ের জন্য ব্যবহার করিনি, কারণ এটা আমি দেখাতে চাই না। কারণএটা আমার বাড়ি।’ জ্যাকলিনও জানান যে খুব সাধারণভাবে এই গানের শুটিং হয়েছে খামারবাড়িতে, মাত্র তিনজনকে নিয়ে। সলমন এই সাক্ষাতকারের একটি অংশ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
প্রসঙ্গত, শ্যুটিং চলাকালীন সলমন, জ্যাকলিন ও ওয়ালুশাই উপস্থিত ছিলেন। 'তেরে বিনা’ গানটির জন্য সলমন খান অনেকের মন জয় করবেন। তিনি নিজে এই গানটি গেয়েছেন এবং ডিওপি–এর অংশেও তিনি ছিলেন।
এর আগে সলমনের 'প্যার করোনা’ গানটিও ইউটিউবে যথেষ্ট হিট হয়েছে। এই গানের গীতিকার সলমন ও হুসেন দালাল। এই গানটি ইনস্টাতে দিয়ে সলমন খান বলেন, 'আবেগগতভাবে কাছে থাকো ও শারিরীকভাবে দূরে থাকো’। এর পাশাপাশি দর্শকরা সলমন খানে পরবর্তী ছবি 'রাধে’–এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এই ছবির পরিচালক প্রভুদেবা এবং সলমনের বিপরীতে দিশা পাটানিকে দেখা যাবে। রণদীপ হুডাও রয়েছেন এই ছবিতে। এ বছরের ইদে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি এমনই হয়ত এর মুক্তি পিছিয়ে দেওয়া হবে।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications