সম্পর্ক নিয়ে গুজব পরিবারে প্রভাব ফেলেছে, অকপট অনুষ্কা শেট্টি

সম্পর্ক নিয়ে গুজব পরিবারে প্রভাব ফেলেছে, অকপট অনুষ্কা শেট্টি

বাহুবলীর সহ–অভিনেতা প্রভাস তারপর নাম না জানা ভারতীয় এক ক্রিকেটরের সঙ্গে নাম জড়িয়েছিল দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির। যদিও পরে জানা যায় যে তিনি '‌জাজমেন্টাল হ্যয় কেয়া’‌র পরিচালক প্রকাশ কোভেলামুণ্ডির সঙ্গে ডেট করছেন। খবর এও শোনা যাচ্ছে যে এই দু’‌জন বছরের শেষেই ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করবেন।

সম্পর্কের গুজব পরিবারে প্রভাব ফেলেছে

সম্পর্কের গুজব পরিবারে প্রভাব ফেলেছে

বর্তমান সময়ে অভিনেত্রীর আসন্ন ছবি ‘‌নিশব্দম'‌-এর প্রচার নিয়ে এখন ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্যেই তাঁর সম্পর্কের গুজব নিয়ে মুখ খুলনেন অনুষ্কা। তিনি জানিয়েছেন এটা তাঁর পরিবারে প্রভাব ফেলেছে। বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে অনুষ্কা বলেছেন, ‘‌আমার কোনও ধারণা নেই যে এ ধরনের গুজব কোথা থেকে ছড়িয়েছে। যাঁরা আমার ঘনিষ্ঠ তাঁরা জানেন আমি কেমন। আমি এমনই একজন যে কোনও গল্প-গুজবকে প্রশ্রয় দেয় না। কিন্তু এই গুজব আমার পরিবারে প্রভাব ফেলেছে।'‌

 দেখাশোনা করে বিয়ে করবেন অভিনেত্রী

দেখাশোনা করে বিয়ে করবেন অভিনেত্রী

গত মাসেই যখন অনুষ্কার নাম কোনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে জড়িয়েছিল সেই সময় তিনি বলেছিলেন, ‘‌আমার বিয়ের সিদ্ধান্ত আমি আমার অভিভাবকের ওপর ছেড়েছি। আমি দেখাশোনা করেই বিয়ে করব এটা নিশ্চিত।'‌ প্রভাস, ভারতীয় ক্রিকেটার ও পরে প্রকাশ কোভেলামুণ্ডির সঙ্গে তাঁকে নিয়ে গুজব রটানোয় ভারি চটেছেন অনুষ্কা। তিনি সাংবাদিকদের ওপর রেগেও যান।

নিশব্দম–এর প্রচারে ব্যস্ত

নিশব্দম–এর প্রচারে ব্যস্ত

আপাতত ‘নিশব্দম' ছবি নিয়ে ব্যস্ত ‘বাহুবলী'র দেবসেনা। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আর মাধবনকে। ২ এপ্রিল মুক্তি পেতে চলেছে সেই ছবি। এটি একটি নিঃশব্দ রহস্যের গল্প। এই ছবির পরিচালক হেমন্ত মধুকর। পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+