Rocky Aur Rani Kii Prem Kahaani: কলকাতায় হাজির রণবীর-আলিয়া, কতটা জমবে রকি, রানি প্রেম কাহিনী?
Rocky Aur Rani Kii Prem Kahaani: প্রাক্তনের সঙ্গে বর্তমান! খানিক এমনটাই কথা শোনা যাচ্ছে বলি মহলে। কারণ এই প্রথম জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। চলতি মাসের ২৮ জুলাই মুক্তি পাচ্ছে এই জুটির ছবি রকি অউর রানি কী প্রেম কাহানি। আর সেই উপলক্ষে এই মুহূর্তে প্রচার তুঙ্গে।
এই ছবিতে আলিয়াকে ( Alia Bhatt) দেখা যাবে বাঙালি মেয়ের চরিত্রে। আর তাই ছবি প্রোমোশনের জন্য কলকাতার থেকে ভালো জায়গা আর কী হতে পারে? রকি অউর রানি কী প্রেম কাহানি ছবির একটি গানের সিকোয়েন্স হয়েছে দুর্গাপুজোকে ( Bengali Durga Puja) ঘিরে।

ধিন্ডোরা বাজে রে নাম সেই গানের মুক্তি হল সোমবার। আর সেই জন্যই কলকাতায় এসেছেন রণবীর সিং ( Ranveer Singh) আর আলিয়া ভাট ( Alia Bhatt)। সোমবার কলকাতার এক নামকরা ভেনুতে উপস্থিত হয়ে রণবীর আলিয়ার কাণ্ড কারখানা দেখে অবাক ফ্যান মহল। নাচে গানে, আড্ডা, মজায় আসর মাতিয়ে দিলেন রণবীর সিং।
সিনেমার ট্রেলারে ( Rocky Aur Rani Kii Prem Kahaani) ইতিমধ্য়েই এই গানের ঝলক দেখা গেছে। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। রণবীর সিং ও আলিয়ার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।
মূল চরিত্রে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি, রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের মধ্যে টক্করের গল্প বলবে এই ছবি। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে রানি। দুজনে দুই মেরুর মানুষ হলেও ভালোবেসে ফেলেন একে অপরকে।
কিন্তু দুই ভিন্ন ধারার পরিবারে নিজেদের মানিয়ে নিতে পারবেন তো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একে অপরের বাড়ি এক মাসের জন্য থাকতে যান দুজন। শেষ পর্যন্ত কি পরিণতি পাবে দুজনের এই ভালোবাসা? নাকি মন ভাঙবে রকি রানির? উত্তর জানা যাবে সীমাতে।
Report: আরাত্রিকা দে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications