সুশান্ত কাণ্ডে ক্রমেই জোরালো হচ্ছে মাদক যোগ, ড্রাগস নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপে চ্যাট রিয়ার

সুশান্ত কাণ্ডে ক্রমেই জোরালো হচ্ছে মাদক যোগ

সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। ইডি লক্ষ্য করেছে যে রিয়া হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ চ্যাটে মাদক নিয়ে আলোচনা করেছে। ইডির তদন্তে উঠে এসেছে এই তদন্তের আরও এক গুরুত্বপূর্ণ দিক। ইডি জানতে পেরেছে যে মাদক চুক্তির সঙ্গে জড়িত রয়েছে জাতীয় স্তরের স্নুকার ও বিলিয়ার্ড খেলোয়াড় ঋষভ ঠাক্কর। এই খেলোয়াড় জুহুর বাসিন্দা এবং তাঁকে ইডি মঙ্গলবার তলব করে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

রিয়া জড়িত বিভিন্ন মাদক সংক্রান্ত আলোচনার সঙ্গে

রিয়া জড়িত বিভিন্ন মাদক সংক্রান্ত আলোচনার সঙ্গে

ইডি জানিয়েছে যে এই নির্দিষ্ট চ্যাটটি অন্যান্য চ্যাটের চেয়ে আলাদা। উদয়পুরে একটি বিয়ে উপলক্ষ্যে হোয়াটস অ্যাপে এই চ্যাটটি তৈরি করা হয়েছিল এবং এই গ্রুপে রিয়া চক্রবর্তী, ঋষভ ঠাক্কর ও কুনাল জানি ছাড়াও অন্যান্যরা ছিলেন। এই কুণাল জানি বান্দ্রার এক হোটেল মালিক, যিনি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দার সঙ্গে হোটেল ব্যবসায় রয়েছেন। সূত্রের খবর, এই চ্যাটে ডুবি কেনা ও সেবন নিয়ে আলোচনা করা হয়েছিল।

রিয়াকে সকলেই চেনেন

রিয়াকে সকলেই চেনেন

এই চ্যাটের ওপর ভিত্তি করে কুণাল জানিকে সমন পাঠানো হয়েছিল এবং সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে মঙ্গলবার ঠাক্করকে জিঞ্জাসাবাদ করে ইডি। কুণাল জানি ইডিকে জানিয়েছেন যে তিনি মাঝে মাঝে বিভিন্ন পার্টিতে মাদক সেবন করেন তবে তিনি কোনও মাদক চক্রের সঙ্গে জড়িত নন। তিনি এও জানিয়েছে যে রিয়াকে তিনি বন্ধু হিসাবে চেনেন।

বিভিন্ন চ্যাটে মাদক নিয়ে কথাবার্তা

বিভিন্ন চ্যাটে মাদক নিয়ে কথাবার্তা

ঠাক্কর ইডিকে জানিয়েছেন যে তিনি এক বন্ধুর মাধ্যমে রিয়াকে ব্যক্তিগতভাবে চেনেন কিন্তু কোনও তাঁকে মাদক সরবরাহ করেননি। হোয়াটসঅ্যাপ গ্রুপ যে বিয়ের কারণে তৈরি করা হয়েছিল সেই বিয়েতেই যাননি রিয়া। অন্য চ্যাট, যেটি সুশান্তের বাড়ির সদস্যরা তৈরি করেছে, যেখানে স্যামুয়েল মিরান্ডা, শ্রুতি মোদী, রিয়া, শৌভিক ও অন্যান্যরা সহ সুশান্তও রয়েছেন। অড়।দিক ঠাক্কর ও এক ব্যক্তির সঙ্গে সরাসরি চ্যাটে কথা হয়েছে যেখানে ঠাক্কর নিষেধাজ্ঞাগুলি জানতে বলছেন এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার কথাও বলেছে, সেটাও ইডি খতিয়ে দেখছে। এছাড়াও একটি অর্থ লেনদেনের বিষয়ও নজরে এসেছে ইডির, যার জন্য ঠাক্করকে ফের সমন পাঠানো হয়েছে। ইডি এই সব তথ্যের প্রমাণ নার্কোচিক্স ব্যুরোকে দিয়েছে।

নজরে রয়েছে ঋষভ ঠাক্করও

নজরে রয়েছে ঋষভ ঠাক্করও

সূত্রের খবর, ঠাক্কর অতীতে কিছু শীর্ষ স্নুকার ও বিলিয়ার্ড খেলোয়াড়ের বিরুদ্ধে খেলেছিলেন। ঋষভ ঠাক্করের বন্ধু মহলও এখন ইজির নজরদারিতে চলে এসেছে। রিয়া তাঁকে কোনও মাদক আনতে বলেছিল কিনা ইডি সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করবে। ঠাক্কর যদিও ইডিকে জানিয়েছেন যে তিনি কোনও মাদক চক্রের সঙ্গে জড়িত নন। যদিও তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথন অন্য কথা বলছে। তাঁর আর্থিক লেনদেনও খতিয়ে দেখবে ইডি।

গৌরব আর্যকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ

গৌরব আর্যকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ

গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকেও ইডি পরপর দু'‌দিন জিজ্ঞাসাবাদ করে। আর্য তাঁর ব্যাঙ্কের সমস্ত তথ্য ইডির হাতে তুলে দিয়েছে। তিনি এও জানিয়েছেন যে তিনি রিয়া বা অন্য কাউকে কখনই কোনও সময় মাদক সরবরাহ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+