শাহরুখ থেকে করিনা, বলিউডে কোন তারকা কার 'বেস্টফ্রেন্ড' দেখে নিন

কিছু বলিউড সেলেব রয়েছেন, যাঁরা খুবই ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রাখেন একে অপরের সঙ্গে। দেখে নেওয়া যাক, বলিউডে কোন তারকা কার বন্ধু।

সাধারণত বলিউড তারকাদের মধ্যে সম্পর্ক কখনওই গভীর হয়েছে শোনা যায়না। সেখানে বন্ধুত্ব টিকিয়ে রাখা তো দূর অস্ত! তবে কিছু বলিউড সেলেব রয়েছেন , যাঁরা খুবই ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রাখেন একে অপরের সঙ্গে। দেখে নেওয়া যাক, বলিউডে কোন তারকা কার বন্ধু।

শাহরুখ খান- করণ জোহার

শাহরুখ খান- করণ জোহার

বলিউডে অভিনেতাদের সঙ্গে পরিচালকদের বন্ধুত্ব দেখাই যায়। তবে করম জোহার ও শাহরুখের বন্ধুত্ব কিছুটা অন্যরকমের। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে আদিত্য চোপড়ার সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন করণ। পাশাপাশি ছবিতে শাহরুখের বন্ধু হিসাবেও অভিনয় করেন তিনি। সে ছবিতে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন ছিল, তেমনই তাঁদের বাস্তবিক জীবনের সম্পর্কও।

রনবীর কাপুর-অর্জুন কাপুর

রনবীর কাপুর-অর্জুন কাপুর

শোনা যায় পরিণিত চোপড়ার জন্মদিনের পার্টিতে অনুষ্কা শর্মাকে নিয়ে দুজনের মধ্যে চরম ঝামেলা হয়। কিন্তু তারপর থেকে অদ্ভুতভাবে ইন্ডাস্ট্রির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু অর্জুন ও রনবীর। 'গুন্ডে' ছবিতে তাঁদের সেই বন্ধুত্বের ছাপ পর্দাতেও দেখা গিয়েছিল । এছাডা়ও বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় রনবীর ও অর্জুনের পারম্যান্স হিট হওয়ার একটাই কারণ তাঁদের বন্ধুত্ব। এমনটাই দাবি তাঁদের বহু ঘনিষ্ঠ মানুষদের।

সোনাম কাপুর- জ্যাকলিন

সোনাম কাপুর- জ্যাকলিন

কথায় বলে দুজন অভিনেত্রী কিছুতেই বন্ধু হতে পারেন না। তবে বলিুডের দুই সুন্দরী জ্যাকলিন ও সোনাম দুজনে খুবই ঘনিষ্ঠ বান্ধবী। এরকমভাবে দুজন তারকা অভিনেত্রীকে বন্ধুত্ব টিকিয়ে রাখতে আগে সেভাবে দেখেনি বলিউড।

শাহরুখ খান-জুহি চাওলা

শাহরুখ খান-জুহি চাওলা

শাহরুখের সঙ্গে কাজলের জুটি অনস্ক্রিন হিট জুটি হলেও, অফস্ক্রিন কিন্তু অভিনেত্রী জুহি চাওলা শাহরুখের খুবই ঘনিষ্ঠ বান্ধবী। দুজনের বন্ধুত্ব একেবারে পারিবারিক। ফিল্ম 'রাজু বনগয়া জেন্টলম্যান' থেকেই দুজনের সখ্যতা এতটাই বেশি , যে তাঁরা একসঙ্গে একটি ব্যবসায়িক উদ্যোগেও সামিল হন। একজোগে কিনে নেন 'নাইট রাইডার্স' দলটিকে। তবে পরের দিকে ব্যবসায়িক কারণে বন্ধুত্বে চিড় ধরছিল দেখে দুজনে একসাথে আর ব্যবসায়িক উদ্যোগে সামিল হননি।

 রনবীর কাপুর -আয়ান মুখার্জি

রনবীর কাপুর -আয়ান মুখার্জি

পরিচালক আয়ান মুখার্জির সঙ্গে রনবীরের বন্ধুত্ব 'ওয়েক আপ সিদ' থেকে। তারপর দুজনে বহু ছবি একসঙ্গে করেছেন। " ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' তঁদের বন্ধুত্বের অন্যতম সাফল্য। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর যে আয়ানদের মুখার্জি বাড়ির বিখ্যাত দূর্গাপুজোয় প্রতিবছরই হাজির থাকেন রনবীর। অন্যদিকে কাপুরদের গণেশ পুজোয় দেখা যায় আয়ানকেও। এমনকি ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ে একমাত্র আয়ানই রনবীরের সঙ্গে ছিলেন।

করিনা-অমৃতা অরোরা

করিনা-অমৃতা অরোরা

'গোলমাল'সিরিজের একটি ছবিতে করিনা ও অমৃতাকে একসঙ্গে দেখা যায়। শোনা যায়, সেখান থেকেই এই দুই অভিনেত্রীর ভালো সম্পর্ক তৈরি হয়। পরে বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে ওঠে। বহু ফ্যাশন শো ও পাবলিক ইভেন্টে আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই বলিউড সুন্দরীকে। বোন অমৃতার সঙ্গে করিনার সম্পর্ক ভালো থাকার জন্য ,অমৃতার দিদি মালাইকা অরোরার সঙ্গেও করিনার সম্পর্ক ভালো।

ফারহান আকতার-রীতেশ সিদওয়ানি

ফারহান আকতার-রীতেশ সিদওয়ানি

অভিনেতা-পরিচালকের বন্ধুত্ব তো শোনা যায়, কিন্তু রীতেশ- ফারহান পরিচালক ও প্রযোজক অবস্থা থেকেই বন্ধু। দুজনেই 'দিল চাহতা হ্যায়'-এর মতো বহু ভালো হিন্দি ছবি একসঙ্গে নির্মাণ করেছেন। আর সেই ২০০০ সাল থেকে একনও পর্যন্ত তাঁদের এই সাফল্যের সফর জারি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+