বিয়েতে 'নাচ-গান' সার্ভিসের জন্য রণবীরের বিজ্ঞাপন! পাল্টা দীপিকা যা করলেন
বিয়ের সিজন মানেই নাচ গানের আসরের জন্য তারকাদের 'কনট্র্যাক্ট' এর পালা শুরু হয় বলিউডে। একাধিক ধনী পরিবারে বলিউড তারকাদের নিয়ে আসা হয় বিয়ের আসর মাতানোর জন্য। আর এবার বিয়ের মরশুম শুরু হতেই ইনস্টাগ্রামে মজা করে একটি পোস্ট করেন রণবীর সিং। যার জবাবে সোশ্যাল মিডিয়া মাত করেন স্ত্রী দীপিকা।

রণবীর সিং একটি ঐতিহ্যবাহী পোশাকে নিজের ছবি পোস্ট করেন। সেই ছবিতে নীল শেরওয়ানিতে দেখা যায় রণবীর সিংকে। আর সেই ছবি পোস্ট করে রণবীর লেখেন, ' শাদি সিজন এসে গিয়েছে। আর আপনাদের এন্টারটেইনার রয়েছে ভাড়া করার জন্য। এনাকে যেকোনও অনুষ্ঠান, বিয়ে, পার্টি, সাংসারিক ক্ষেত্রে পাওয়া যাবে । ' এরপরই মশকরা করে, স্বমীর পোস্টে কমেন্ট করেন দীপিকা।
View this post on InstagramA post shared by Ranveer Singh (@ranveersingh) on
দীপিকা লেখেন, রণবীরের বুকিং এর জন্য যোগাযোগ কিন্তু করতে হবে দীপিকার সঙ্গেই। আর স্বামী রণবীরের ছবি পোস্টের পরই স্ত্রীর এমন মন্তব্য ঘিরে নেটিজেনরা বেশ আলোচনা শুরু করে দেন।












Click it and Unblock the Notifications