Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথমবার 'সঞ্জু' দেখে কেমন লাগল সঞ্জয় দত্তের, কী বলছেন পরিচালক রাজকুমার হিরানি

রাজকুমার হিরানি জানান, 'সঞ্জু' দেখার পর সঞ্জয় দত্ত ভেঙে পড়েন।

'সঞ্জু ' দেখতে দেখতে চোখে জল এসে গিয়েছিল সঞ্জয় দত্তের। ছবির প্রিমিয়ার শো দেখতে দেখতে বিভিন্ন দৃশ্যে আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন মুন্নাভাই। ছবি শেষে আর আবেগ ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলেন তিনি। এমনটাই জানালেন সঞ্জুর পরিচালক রাজকুমার হিরানি।

প্রথমবার সঞ্জু দেখে কেমন লাগল সঞ্জয় দত্তের

রাজকুমার হিরানি জানান, প্রিমিয়ার শো-তে তিনি সঞ্জয় দত্তের পাশে একটি আসন ছেড়ে বসেছিলেন। সঞ্জয় যখন তাঁপ বানানো ফিল্ম দেখছিলেন তখন রাজকুমার দেখছিলেন সঞ্জয়ের প্রতিক্রিয়া। কারণ এর আগে ফিল্মের কোনও অংশই সঞ্জয় দেখেননি।

ফিল্মের কোনও অংশ তাঁর অপছন্দ হতে পারে ভেবে, ফিল্মটির এডিট চলাকালীন রাজকুমার সঞ্জয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সঞ্জুবাবা জানান তিনি ফিল্মটির নির্মাণ সম্পুর্ণ হলে তবেই দেখবেন। সারাজীবনে তাঁকে অনেক বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। কাজেই একটি ফিল্ম নতুন করে কিছু করতে পারবে না। তিনি রাজকুমারকে বলেন, 'তু বানা লেনা। বাদমে দেখলুঙ্গা'।

কাজেই সঞ্জয় যখন প্রথমবারের মতো ফিল্মটি দেখতে বসেন তখন বেশ টেনশনেই ছিলেন সঞ্জুর পরিচালক। সঞ্জয়ের প্রতিক্রিয়াই জানাবে তানি পাশ না ফেল। হিরানি জানিয়েছেন, সঞ্জয়ের প্রতিক্রিয়া দেখে তিনি বুঝতে পারছিলেন তিনি জোর করে আবেগকে ধরে রেখেছেন। তাঁর চোখের কোনে জল টলটল করছিল।

কিন্তু ফিল্ম শেষ হতে আর নিজেকে ধরে রাখতে পারেননি মুন্নাভাই। সেই সার্কিটকে দেওয়া 'জাদু কি ঝাপ্পি'-র মতোই রাজকুমার ও উপস্থিত অন্যান্য নির্মাতাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন বলিউডের 'খলনায়ক'। বলেন কয়েক পলকে যেন তাঁর গোটা জীবনটা তাঁর সামনে উপস্থিত হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+