২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে কোন চমক থাকছে এবার! রাজ-পরমব্রতকে সঙ্গে নিয়ে ঘোষণা কমিটির

২০১৯ সালে শহর কলকাতা সাক্ষী থাকতে চলেছে ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। এই উৎসবের কমিটির চেয়ারম্যান পদ নিয়ে বহুদিন ধরেই একাধিক বিতর্ক উঠছে আসে। কমিটির চেয়ারম্যান পদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় রাজ চক্রবর্তী এসে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার সেই সমস্ত বিতর্ক দূরে সরিয়ে এদিন ঘোষিত হল ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচি।

২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে কোন চমক থাকছে এবার! রাজ-পরমব্রতকে সঙ্গে নিয়ে ঘোষণা কমিটির

এদিন শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের বর্তমান কমিটি। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, পরিচালক তথা কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। হাজির ছিলেন অভিনেতা তথা কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ৮ নভেম্বর নেতাজি ইন্ডোরে বর্ণাঢ্য় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব।

এদিন সাংবাদিকদের কমিটির তরফে জানানো হয়, এই বছরে কলকাতা চলচ্চিত্র উৎসের উদ্বোধন হবে 'গুপী গাইন বাঘা বাইন' ছবির হাত ধরে। কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে সঙ্গে এই সত্যজিৎ পরিচালিত এই ছবিও পার করেছে নিজের ৫০ বছর। এবারের কলকাতা চলচ্চিত্র উরসবে মোট ২১৪ টি ফিচার ফিল্ম দেখাানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম। প্রসঙ্গত এবারের অনুষ্ঠানে ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে। ছবি দেখানো হবে শহরের ১৭ টি ভিন্ন জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+